‘বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অনুদান দেবেন প্রধানমন্ত্রী’

news-image

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস  বলেছেন, বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঘুরে দাঁড়াতে পর্যাপ্ত অনুদান দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৫ এপ্রিল) রাজধানীর খিলগাঁওয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন- গোড়ান খেলার মাঠের উন্নয়ন ও নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন কালে সাংবাদিকদের এ কথা জানান তিনি।মেয়র তাপস বলেন, কোন জায়গায় দুর্যোগ হলে প্রথম যে কাজ সেটা হচ্ছে উদ্ধার। যেটা গতকালই আমরা করতে পেরেছি। এখন আমরা পরিপূর্ণভাবে মানবিক দিক বিবেচনা করে সব ক্ষুদ্র ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের পাশে থাকবো।

তিনি বলেন, আমার সঙ্গে প্রধানমন্ত্রীর আজকে কথা হয়েছে, উনিও বলেছেন যে এ ঘটনার ক্ষতির পরিমাণ নির্ণয় করার হবে। তারপরই সব ক্ষুদ্র বিনিয়োগকারীদের পর্যাপ্ত পরিমাণের অনুদান দেওয়া হবে। যাতে করে তারা ঘুরে দাঁড়াতে পারেন। তারা যেন ব্যবসায় আবার নামতে পারেন।  এ অর্থটাকে যেন তারা পুঁজি হিসেবে ব্যবহার করতে পারেন। সেই বিবেচনা করে আমারা অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছি।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার