বঙ্গবন্ধু সেতুতে রাত থেকে বাড়তি টোল আদায়

news-image

বঙ্গবন্ধু সেতুতে আবারো পুনর্নির্ধারিত টোল আদায়ের নির্দেশ দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। নির্দেশনা অনুসারে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দিনগত রাত ১২টার পর থেকে সেটি কার্যকর হবে।বিকেলে বিষয়টি  নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল।

তিনি বলেন, রাত ১২টার পর থেকে বঙ্গবন্ধু সেতুতে পরিবহন থেকে সরকার ঘোষিত পুনর্নির্ধারিত টোল আদায় কার্যক্রম শুরু হচ্ছে। সে উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ফলে পূর্বের নির্ধারিত টোল দিয়ে সেতু পারাপার হতে পারবে না চালকরা।

এর আগে, ২ নভেম্বর বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বাড়া নিয়ে প্রজ্ঞাপন জারি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপ-সচিব (উন্নয়ন) মোহাম্মদ আনোয়ারুল নাসের এর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছিল। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পরদিন থেকেই বঙ্গবন্ধু সেতুতে পারাপার হওয়া যানবাহন চালকদের মাঝে টোল বাড়িয়ে জারি করা প্রজ্ঞাপনসহ নিজস্ব উদ্যোগে লিফলেট ছাপিয়ে প্রচার প্রচারণা শুরু করেন বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ। তবে ১৫ নভেম্বর অনিবার্য কারণে মন্ত্রণালয় থেকে বাড়তি টোল আদায় কার্যক্রম শুরু না করার জন্য নির্দেশনা দেওয়া হয়।

বঙ্গবন্ধু সেতুর জন্য অনুমোদিত যানবাহনের শ্রেণিবিন্যাস এবং টোল হার ধরা হয়েছে, মোটরসাইকেল ৫০ টাকা, হাল্কা যানবাহনের মধ্যে কার/জিপ ৫৫০ টাকা, মাইক্রোবাস ও পিকআপ ৬০০, ছোট বাস (৩১ আসন বা এর কম) ৭৫০ টাকা, বড় বাস (৩২ আসন বা এর বেশি) ১০০০ টাকা, ছোট ট্রাক (৫ টন) ১০০০ টাকা, মাঝারি ট্রাক (৫ টন থেকে ৮ টন) ১২৫০ টাকা, মাঝারি ট্রাক (৮ টন থেকে ১১ টন) ১৬০০ টাকা, ট্রাক (৩ এক্সেল) ২০০০ টাকা, ট্রেইলার (৪ এক্সেল) ৩০০০ টাকা, ট্রেইলার (৪ এক্সেলের অধিক) ৪০০০ টাকা এবং সেতুর ওপর দিয়ে ট্রেন চলাচলের জন্য প্রতিবছর ১ কোটি টাকা টোল আদায় করা হবে।

জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার