বঙ্গবন্ধু সেতুতে একদিনে টোল আদায় পৌনে ৩ কোটি টাকা

news-image

নিজস্ব প্রতিবেদক : গেল ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে ৩৪ হাজার ৪০৭টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে প্রায় পৌনে তিন কোটি টাকা।

এদিকে সেতুর ওপর ঈদে ঘরে ফেরা মানুষবাহী যানাবহনের চাপ ক্রমাগত বেড়েই চলেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় মোট ৩৪ হাজার ৪০৭টি যানবাহন বঙ্গবন্ধু সেতুও ওপর দিয়ে পারাপার হয়েছে। বিপরীতে টোল আদায় হয়েছে দুই কোটি ৭২ লাখ ৩৩ হাজার ৫০ টাকা।

এর মধ্যে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে ১৮ হাজার ৯২৪টি যান পারাপারের বিপরীতে এক কোটি ২৫ লাখ ১৪ হাজার ৩০০ টাকার টোল আদায় হয়েছে। অপরদিকে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী লেনে গাড়ি চলেছে ১৫ হাজার ৪৮৩টি। পশ্চিম টোল প্লাজায় আদায় হয়েছে এক কোটি ৪৭ লাখ ১৮ হাজার ৭৫০ টাকা।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান