বঙ্গবন্ধু সাফারি পার্কে ৯ জেব্রার রহস্যজনক মৃত্যু

news-image

গাজীপুর সদর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে চলতি মাসে ধারাবাহিকভাবে ৯টি জেব্রার রহস্যজনক মৃত্যু হয়েছে। কিন্তু কী কারণে মৃত্যু হয়েছে সেটা নিশ্চিত করে বলতে পারছে না পার্ক কর্তৃপক্ষ। এসব মৃত্যুর কারণ উদঘাটনে আজ মঙ্গলবার দুপুরে পার্কে প্রাণী বিশেষজ্ঞ ও গবেষক দলের মধ্যে বৈঠকের আয়োজন করা হয়েছে।

খাবারে বিষক্রিয়ায় ব্যাকটেরিয়ার সংক্রমণে মৃত্যু হয়েছে নাকি কোনো রোগে আক্রান্ত হয়ে ৯ জেব্রার মৃত্যু হলো – এসব বিষয় মাথায় রেখেই সঠিক কারণ অনুসন্ধান চলানো হচ্ছে। ৯ জেব্রার এমন রহস্যজনক মৃত্যুর সঠিক কারণ বের করার জন্য মরদেহগুলোর ময়নাতদন্ত শেষে বিভিন্ন ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে স্যাম্পল। বিশেষজ্ঞরা এসব রিপোর্টের আলোকে মৃত্যুর সঠিক কারণ ব্যাখ্যা করবেন।

সাফারি পার্কের প্রকল্প পরিচালক জাহিদুল কবির বলেন, হঠাৎ করেই এ জেব্রাগুলো অসুস্থ হয়ে পরে। মারা যাওয়া জেব্রাগুলোর সিংহভাগই হচ্ছে মাদি। মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ ও গবেষকদের মতামত চাওয়া হয়েছে।

এদিকে, ৯টি জেব্রার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমের কাছে এতদিন গোপন রেখে বিতর্কের জন্ম দিয়েছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। পার্ক সূত্র জানায়, বিভিন্ন সময় সাফারি পার্কের কোর সাফারির ভেতরেই ওই ৯টি জেব্রার জন্ম হয়েছিল। কিন্তু হঠাৎ করে গত ২ জানুয়ারি ছয়টি জেব্রার মৃতদেহ পড়ে থাকতে দেখে কর্তৃপক্ষ। গতকাল সোমবার পর্যন্ত আরও তিনটির মৃত্যু হয়।

পার্কের এক কর্মচারী জানান, এ ঘটনার পর সকল কর্মচারী-কর্মকর্তাকে ডেকে নিয়ে বিষয়টি কাউকে না জানানোর জন্য নির্দেশ দেওয়া হয়। এ কারণে তারা মুখ খুলেননি। এরই মধ্যে আরও কয়েকটি জেব্রা অসুস্থ হয়ে পড়লে তাদের চিকিৎসা দেওয়া হয়। সুস্থও হয়ে উঠেছে জেব্রাগুলো।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার