বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগের নতুন কমিটির শ্রদ্ধা

news-image

গোপালগঞ্জ প্রতিনিধি : আওয়ামী লীগের নবনির্বাচিত জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথ সভার আগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগের নতুন কমিটি।

শনিবার দুপুর একটার দিকে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত টুঙ্গিপাড়ায় দলের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের শীর্ষ নেতারা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় কমিটির সদস্যদের নিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।

এর আগে শুক্রবার দুই দিনের ব্যক্তিগত সফরে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা ১১টার দিকে সড়কপথে পদ্মা সেতু হয়ে তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছান তিনি।

দুই দিনের সফরের শেষ দিনে তিনি আজ গোপালগঞ্জে প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে ২৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

এরপর, দুপুরে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ আয়োজিত সভায় অংশ নেবেন সরকারপ্রধান। দুপুর ২টায় আওয়ামী লীগের নবনির্বাচিত জাতীয় পরিষদ, কেন্দ্রীয় কমিটি এবং উপদেষ্টা পরিষদের যৌথ সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। বিকেল সাড়ে ৪টায় তিনি ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান