বগুড়ায় প্রধানমন্ত্রীকে ‘কটূক্তি’: বিএনপি নেত্রী কারাগারে

news-image

নিজস্ব প্রতিবেদক বগুড়া : প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ বক্তব্য দেওয়ার মামলায় বগুড়ায় এক বিএনপি নেত্রীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বগুড়া জেলা ও দায়রা জজ নরেশ চন্দ্র সরকার রোববার এ আদেশ দেন বলে জানান আদালত পুলিশের পরিদর্শক সুব্রত ব্যানার্জি।

সূত্র জানায়, মামলায় জামিন নিতে গিয়ে হামলার শিকার হয়েছেন বিএনপি নেত্রী সুরাইয়া জেরিন রনি। বগুড়া জেলা ও দায়রা জজ আদালতে আজ রোববার হাজির হয়ে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সুরাইয়া জেরিন রনি বগুড়া জেলা জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও গাবতলী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান।

আদালত সূত্র জানায়, গত ২৭ মে গাবতলী উপজেলায় বিএনপির সম্মেলনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি নেত্রী সুরাইয়া জেরিন রনি আপত্তিকর বক্তব্য দেন। রনির ওই বক্তব্যের প্রতিবাদে ২৯ মে বিক্ষোভ মিছিলের ডাক দেয় গাবতলী উপজেলা আওয়ামী লীগ।

ওই কর্মসূচি পালন করতে গেলে আওয়ামী লীগে ও বিএনপি নেতাকর্মীর মধ্যে সংঘর্ষ বাধে। ওই ঘটনায় গাবতলী পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজার পাইকার বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। গত ৩১ মে দায়েরকৃত ওই মামলায় উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন, বিএনপি নেত্রী সুরাইয়া জেরিন রনিসহ ১৩৩ জনকে আসামী করা হয়। সেই মামলাতেই আদালতে হাজির হয়ে জামিন নিতে যান রনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে যখন তিনি আদালতে হাজির হতে যান, সে সময় মহিলা আওয়ামী লীগের এক নেত্রী পুলিশ বেষ্টনির মধ্যেই রনিকে চড়-থাপ্পড় দেন। এরপর জামিন নামঞ্জুরের পর আদালত থেকে তাকে প্রিজন ভ্যানে তোলার সময় যুবলীগ নেতাকর্মী দলীয় স্লোগান দিয়ে রনিকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করতে থাকেন।

পুলিশের প্রিজন ভ্যান আদালত প্রাঙ্গণ ত্যাগ করলে যুবলীগ ও বিএনপি নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেয়। পরে পুলিশ উভয় পক্ষকে হটিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

আদালত পুলিশের পরিদর্শক সুব্রত ব্যানার্জী জানান, ওই সময় কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়লে সদর থানা ও সদর ফাঁড়ি পুলিশ পরিস্থিতি সামাল দেয়।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান