বগুড়ায় গ্যাস থাকবে না ৬০ ঘণ্টা

news-image

নিজস্ব প্রতিবেদক,বগুড়া : জরুরি গ্যাস লাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৬০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বগুড়ায়। আগামী সোমবার সকাল ৮টা থেকে বুধবার রাত ৮টা পর্যন্ত এই গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বগুড়ার তিনমাথা থেকে বাঘোপাড়া পর্যন্ত জরুরি গ্যাস লাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পিজিসিএল বগুড়া অঞ্চলের ম্যানেজার বরকত হোসেন মোল্লা গ্যাস বন্ধের সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার সকাল ৮টা থেকে বুধবার রাত পর্যন্ত শহরের পুরান বগুড়া, জহুরুল নগর, কামার গাড়ী, চকসূত্রাপুর, বাদুড়তলা, নামাজগড়, শহীদ তারেক রোড, উপশহর, নিশিন্দারা, ধরমপুর, বারপুর, মাটিডালী, সুলতানগঞ্জ পাড়া, হাকির মোড় পর্যন্ত গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। সাময়িক এ অসুবিধার জন্য পিজিসিএল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করছে।

বরকত হোসেন মোল্লা বলেন, নির্ধারিত সময়ের আগেই যেন গ্রাহকদের গ্যাস সরবরাহ প্রদান করতে প্রচেষ্টা থাকবে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান