বগি ছাড়াই ট্রেনের টিকিট বিক্রি সহজের, বিপাকে যাত্রীরা

news-image

নিজস্ব প্রতিবেদক : বগি ছাড়াই ট্রেনের টিকিট বিক্রি করেছে অনলাইনে রেলের টিকিট বিক্রির দায়িত্ব থাকা ‘সহজ ডটকম’। এতে বিপাকে পড়েছেন জামালপুর এক্সপ্রেসের ‘গ’ বগির (এসি) টিকিটের যাত্রীরা। যাত্রীরা ট্রেন ছাড়ার আগ মুহূর্তে স্টেশনে দেখেন, ট্রেন আছে কিন্তু বগি নেই। বগিটিতে ৭০ জন যাত্রী যাওয়ার কথা থাকলেও কেউই যেতে পারেননি।

ট্রেনটি ‘গ’ বগি ছাড়াই কমলাপুর রেলস্টেশন থেকে মঙ্গলবার (১২ জুলাই) সকাল সাড়ে ১০টায় জামালপুরের উদ্দেশে ছেড়ে যায়। এর কিছুক্ষণ আগে কমলাপুর রেলস্টেশনে ঘোষণা করা হয়, ‘গ’ বগি যাবে না। টাকা ফেরত নিন। ওই বগির যাত্রীদের এমন বিড়ম্বনার জন্য কমলাপুর রেলস্টেশনে কর্তৃপক্ষ সহজ ডটকমকে দায়ী করেছে। কমলাপুর রেলস্টেশন কর্তৃপক্ষ বলছে, ওই বগি চলাচলের জন্য রেলের অনুমতি নেই। কিন্তু বিষয়টি না জেনে সহজ ডটকম টিকিট বিক্রি করেছে।

জামালপুর এক্সপ্রেসের ‘গ’ বগি কোথায় গেল জানতে চাইলে কমলাপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার আফসার উদ্দিন বলেন, বগি নষ্ট হয়নি। এটা চালানোর অর্ডারই ছিল না। ৯ জুলাই পর্যন্ত অর্ডার ছিল, তখন পর্যন্ত বগি চলাচল করছে। ১০ জুলাই বন্ধের পরে আগামী ১৪ জুলাই পর্যন্ত ওই বগি চলাচলের অর্ডার হয়নি। কিন্তু সহজ মনে করছে, ঈদের পরেও আগের মতো চলবে।… সে হিসেবে তারা টিকিট বিক্রি করছে।

এটা কি সহজের ভুল নাকি আপনাদের জানতে চাইলে তিনি বলেন, সহজের মিস এটা। ওরা মনে করছে, শিওর না হয়ে এটা করছে। এটা আমাদের ভুল না। কারণ এটার তো অর্ডারই নেই।

জানা গেছে, সকাল সোয়া ১০টায় জামালপুর এক্সপ্রেস ট্রেনের একটি বগি ছাড়াই যাত্রার জন্য প্রস্তুতি নেয় ট্রেন কর্তৃপক্ষ। পরে সেই বগির যাত্রীরা কমলাপুর রেলস্টেশনের পরিচালনা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু তাদের না পেয়ে তারা সাংবাদিকদের সামনে এসে ক্ষোভপ্রকাশ করেন।

এসময় তারা বলেন, কমলাপুর রেলস্টেশনে এসে ট্রেন খুঁজে পেলেও বগি খুঁজে পাওয়া যায়নি। বগিটি এসি বগি ছিল। সব জায়গায় খোঁজ নিয়েও ট্রেন পরিচালনার দায়িত্বে যারা আছে তারাও কিছু জানে না। যারা টিকিট বিক্রি করেছেন তারাও বলেছেন কিছুই জানে না। আর স্টেশন ম্যানেজার ও মাস্টারকে খুঁজে পাওয়া যায়নি।

জালালপুর এক্সপ্রেস ট্রেনটি ছাড়ার নির্ধারিত সময় ছিল সকাল সাড়ে ১০টায়। সকাল সাড়ে ১০টার দিকে কমলাপুর রেলস্টেশন থেকে ঘোষণা করা হয়, যারা ‘গ’ বগির যাত্রী তারা টিকিটের টাকা ফেরত নিতে পারেন। কারণ বগিটি এখন আর লাগানো সম্ভব হচ্ছে না। তার ১০ মিনিট পরে ট্রেনটি ছেড়ে যায়।

অন্যদিকে, দুপুরে কমলাপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার আফসার উদ্দিন জাগো নিউজকে বলেন, এটা একটু তথ্যগত ভুল হয়েছে। আমরা যাত্রীদের বলেছি টিকিট ফেরত দিয়ে টাকা নিয়ে যেতে। অনেকে টাকা ফেরত নিয়েছে। আর যাদের যাওয়া খুব জরুরি তারা অন্য বগিতে দাঁড়িয়ে চলে গেছেন।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার