বউকে রেখে বিয়ের আসর থেকে পালালো বর

news-image

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় বাল্যবিয়ে বন্ধ করতে ইউএনও আসার খবরে বিয়ের আসর ছেড়ে পালিয়ে গেলেন বর। শুক্রবার দুপুরে এমন ঘটনা ঘটেছে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার সেউতিবাড়ীয়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, খুব ধুমধামে চলছিল বিয়ের কাজ। শুক্রবার দুপুরে পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার সেউতিবাড়ীয়া গ্রামের মোস্তাফা খলিফার মেয়ে খেজুরতলা দাখিল (এসএসসি) মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী মরিয়মের (১৪) ভুয়া জন্মনিবন্ধন করে ফুফাতো ভাইয়ের সঙ্গে বিয়ের আয়োজন চলছিলো।

এ সংবাদ পেয়ে ইন্দুরকানী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফুন্নেসা খানম ঘটনাস্থলে উপস্থিত হন। খবর পেয়ে বরসহ বরপক্ষ পালিয়ে যায়। বাল্যবিবাহ অপরাধে বিবাহের সব অনুষ্ঠান ভেঙে দেয়া হয়। মেয়ে পক্ষকে নগদ পাচঁ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানম বলেন, বাল্যবিবাহ অবশ্যই অভিশাপের। বিশেষ করে একটা নবম শ্রেণির বাচ্চা মেয়ের জন্য। বাল্যবিয়ের খবর পেয়ে আমি ঘটনাস্থলে উপস্থিত হলে বরপক্ষ পালিয়ে যায়। পরে মেয়েপক্ষকে বাল্যবিয়ে দেয়ার অভিযোগে পাচঁ হাজার টাকা জরিমানাসহ অনুষ্ঠান বন্ধ করে দেয়া হয়। কোন বাল্যবিবাহই কাম্য নয়। মুক্তি পাক এই অভিশাপ থেকে বাংলাদেশ।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী