ফ্লাইট বিলম্বের তথ্য জানাবে গুগল অ্যাসিস্ট্যান্ট

news-image

শিগগিরই ফ্লাইট বিলম্ব জানাতে পারবে গুগল অ্যাসিস্টেন্ট। এয়ারলাইনের ঘোষণার আগেই ফ্লাইট ডেটা এবং মেশিন লার্নিংয়ের মাধ্যমে গ্রাহকের ফোনে ফ্লাইট বিলম্বিত হবে কিনা তা জানান হবে।গুগলের পক্ষ থেকে বলা হয়, যখন তাদের অ্যালগরিদম ধারণা করবে ফ্লাইট বিলম্বিত হবে তখনই গ্রাহকের ফোনে নোটিফিকেশন দেয়া হবে। ‘এই বছরের শুরুতে আমরা ফ্লাইড বিলম্ব বিষয়ে আমাদের পূর্ব ধারণা জানাতে শুরু করি।

গুগল ফ্লাইট অপশনে গিয়ে একজন ব্যবহারকারী যখন ফ্লাইটের অবস্থা সম্পর্কে ধারণা চান, আমরা সে ক্ষেত্রে শতকরা ৮৫ ভাগ নিশ্চিত হলেই কেবল ধারণা দেই যে ফ্লাইটটি বিলম্বিত হতে যাচ্ছে।’‘এয়ারলাইনের ঘোষণার আগেই আমরা ফ্লাইটের অবস্থার তথ্য এবং মেশিন লার্নিং ব্যবহার করে এ ধারণা করে থাকি,’। বলা হয় গুগলের ঘোষণায়।গুগলের পক্ষ থেকে আরও বলা হয়, ‘আপনি বলতে পারেন, ‘হেই গুগল, আমার ফ্লাইট কী ঠিক সময়ে আছে?’ বা ‘হেই গুগল, আমেরিকান এয়ারলাইন্সের ফিলাডেলফিয়া থেকে ডেনভারের ফ্লাইটের অবস্থা কী?’

‘সামনের কয়েক সপ্তাহ ধরে আমরা যদি বুঝতে পারি কোন ফ্লাইট বিলম্বিত হবে তাহলে অ্যাসিস্টেন্ট সক্রিয়ভাবে আপনার ফোনে নোটিফিকেশন দেবে এবং বিলম্বের কারণ জানাবে, যদি সে তথ্যটি আমরা ইতিমধ্যেই পেয়ে থাকি।’

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার