ফ্রিতে দেখা যাবে পরীমনির সিনেমা

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি। মাদক মামলায় জামিন পাওয়ার পর তিনি কাজে নিয়মিত হয়েছেন। সিনেমার পর্দায় পরীকে সর্বশেষ দেখা গেছে গত মার্চে।

ওই মাসের শেষ সপ্তাহে মুক্তি পেয়েছিল তার অভিনীত ‘স্ফুলিঙ্গ’ সিনেমাটি। যেটি নির্মাণ করেছিলেন তৌকীর আহমেদ।

প্রেক্ষাগৃহে মুক্তির প্রায় ৮ মাস পর এবার অনলাইনে মুক্তি পাচ্ছে সিনেমাটি। আগামী ৩ ডিসেম্বর ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘টফি’তে উন্মুক্ত করা হবে এই সিনেমা।

জানা গেছে, কম্পিউটার কিংবা মুঠোফোন যেকোনো উপায়ে টফির প্ল্যাটফর্মে প্রবেশ করে সিনেমাটি দেখা যাবে। এজন্য কোনো সাবস্ক্রিপশন ফি দিতে হবে না।

‘স্ফুলিঙ্গ’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে মুক্তিযুদ্ধের চেতনায়। বঙ্গবন্ধুর আদর্শকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরাই ছিল এর মূল বক্তব্য। এ সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, মামুনুর রশীদ, আবুল হায়াত, শ্যামল মাওলা, ফজলুর রহমান বাবু, শহীদুল ইসলাম সাচ্চু, রওনক হাসান প্রমুখ।

সিনেমাটি প্রযোজনা করেছিল স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশন। অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর, অ্যাপ স্টোর অথবা toffeelive.com ওয়েবসাইট ভিজিট করে ডাউনলোড করতে পারবেন টফি অ্যাপটি। এরপর তাতে প্রবেশ করলেই ফ্রিতে দেখা যাবে সিনেমাটি।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার