ফ্রান্সে ইফতারের সময় ম্যাচ বন্ধ না রাখার নির্দেশ

news-image

স্পোর্টস ডেস্ক : ইফতারের সময় মুসলিম খেলোয়াড়দের রোজা ভাঙার জন্য কোনো ম্যাচ সাময়িক বন্ধ না রাখতে নির্দেশ দিয়েছে ফ্রান্স ফুটবল ফেডারেশন। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টে এ কথা বলা হয়েছে।

ইংলিশ প্রিমিয়ার লিগে এই অনুমতি দেয়া হলেও এই নীতি ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় বলেই এমন ধরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। রেফারিদের এক ই-মেইল বার্তায় ফেডারেশনের পক্ষ থেকে এই নির্দেশনা দেয়া হয়েছে বলে বেশ কিছু গণমাধ্যমের রিপোর্টে এসেছে।

এখানে বলা হয়েছে, ইফতারের কারণে বেশ কিছু ম্যাচে ব্যঘাত ঘটায় তা ফেডারেশনের নজড়ে এসেছে। এ সম্পর্কে ফেডারেশনের ফেডারেল রেফারি কমিশনের প্রধান এরিক বোর্গিনি বলেছেন, ‘আমাদের পরিকল্পনা হচ্ছে সবকিছুর জন্য নির্ধারিত সময় রয়েছে। ক্রীড়ার জন্য সময় বেঁধে দেয়া হয়েছে, সকলের জন্য নিজ নিজ ধর্ম পালনের সময়ও রয়েছে।’

তিনি জানিয়েছেন ফেডারেশনের কাছে তথ্য আছে অপেশাদার পর্যায়ে বেশ কিছু ম্যাচে খেলোয়াড়দের ইফতারের জন্য সময় দিতে সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছিল। আইনে এই ধরনের কোন অনুমতি নেই। এ সময় তিনি ফুটবলে ধর্মনিরপেক্ষতা নীতির কঠোরভাবে সম্মান জানানোর বিষয়টিও সামনে নিয়ে আসেন।

ইংলিশ ফুটবল অবশ্য সব ধরনের সিদ্ধান্ত পরিবর্তন করে এ বছর পবিত্র রমজান মাসে মুসলিম খেলোয়াড়দের জন্য ইফতারের সময় ম্যাচ সাময়িক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এ বছর ২২ মার্চ থেকে যুক্তরাজ্যে রোজা শুরু হয়েছে।

এ বিষয়ে নিসের কোচ দিদিয়ের দিগার্ড বলেছেন এবার বেশ কিছু মুসলিম খেলোয়াড় কোন সমস্যা ছাড়াই রমজান মাস পালন করছেন। যদিও তিনি জানিয়েছেন ফ্রান্সের উচিৎ এ সময় কিছুক্ষনের জন্য বিরতি দেয়া। তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে হয়তো কেউ চিন্তা করছে না। কারন আমরা মুসলিম দেশ নই। যে দেশে তুমি আছো সেই দেশের রীতি-রেওয়াজ তোমাকে মানতে হবে।’

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার