ফ্রান্সের ইতিহাসে প্রথম নারী স্পিকার

news-image

অনলাইন ডেস্ক : ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার হলেন ইয়েল ব্রন-পিভেট। ২০১৭ থেকে পার্লামেন্টের এই সদস্যই দেশটির ইতিহাসে প্রথম নারী স্পিকার। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডয়েচে ভেলে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্পিকার নির্বাচিত হওয়ার পর প্রথম ভাষণে ইয়েল গর্ভপাতের অধিকারের প্রসঙ্গ তোলেন। সেইসঙ্গে মেয়েদের প্রজননের ক্ষমতার কথাও বলেন তিনি।

ফ্রান্সের পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে সদ্যনির্বাচিত এই স্পিকার বলেন, ‘গত শুক্রবার মার্কিন সুপ্রিম কোর্ট নারীদের গর্ভপাতের অধিকার বাতিল করে নিষ্ঠুর সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে আমরা ধাক্কা খেয়েছি। ওই রায় আমাদের মনে করিয়ে দিচ্ছে, আমাদের আরও সতর্ক হতে হবে।’

তিনি বলেছেন, ‘কোনো কিছুই ধরে নেওয়া ঠিক হবে না। লড়াই করে মেয়েরা অধিকার পেয়েছে। মেয়েদের সজাগ থাকতে হবে। সেই অধিকার যাতে বজায় থাকে তার জন্য লড়তে হবে।’

এর আগে ইয়েল ব্রন-পিভেট দীর্ঘদিন তাইওয়ান ও জাপানে ছিলেন। তিনি নিজে একজন আইনজীবী। ফ্রান্স২৪ জানাচ্ছে, তার ঠাকুরদা ছিলেন পূর্ব ইউরোপের ইহুদি। ১৯৩০ নাগাদ তিনি নিপীড়নের হাত থেকে বাঁচতে ফ্রান্সে আসেন।

তবে রাজনীতিতে খুব বেশিদিন আসেননি ইয়েল ব্রন-পিভেট। আগে তিনি সোশ্যালিস্ট পার্টিতে ছিলেন। ২০১৭-র পার্লামেন্ট নির্বাচনের আগে তিনি ম্যাক্রোঁর জোটে যোগ দেন। তিনি এক মাস মন্ত্রীর দায়িত্বও পালন করেছেন।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান