ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক আজ

news-image

অনলাইন ডেস্ক : দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে প্রবেশ করেন তিনি। এদিন ‘ফ্যামিলি কার্ড’ বিষয়ক একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিতব্য এ বৈঠকে ফ্যামিলি কার্ড কার্যক্রমের সার্বিক অগ্রগতি, সমন্বয় ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হবে।

গতকাল বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রিপরিষদ বিভাগে আয়োজিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

বৈঠকের শুরুতে তিনি মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। বিকাল ৩টায় শুরু হওয়া বৈঠকের মাধ্যমে সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন নতুন প্রধানমন্ত্রী।

ফ্যামিলি কার্ডপ্রধানমন্ত্রীর বৈঠক

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি