ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিক্রি শুরু সোমবার

news-image

অনলাইন ডেস্ক : সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ফ্যামিলি কার্ডের মাধ্যমে আবারও সাশ্রয়ীমূল্যে পণ্য বিক্রির কার্যক্রম শুরু করছে। সোমবার (১২ সেপ্টেম্বর) থেকে এই পণ্য বিক্রির কার্যক্রম শুরু হবে।

রবিবার (১১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর তেজগাঁও বেগুনবাড়ি এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করবেন বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ। এ সময় টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসানসহ সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন।

শনিবার (১০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় টিসিবি।

প্রসঙ্গত, ফ্যামিলি কার্ডধারী একজন ক্রেতা ৫৫ টাকা দরে এক কেজি চিনি, ৬৫ টাকা দরে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল, ১১০ টাকা দরে দুই লিটার তেল ও ২০ টাকা কেজি দরে দুই কেজি পেঁয়াজ কিনতে পারবেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান