ফোর্বসের বিলিয়নিয়ার তালিকায় আবারও বাংলাদেশি আজিজ খান

news-image

নিজস্ব প্রতিবেদক : মার্কিন ম্যাগাজিন ফোর্বসের করা বিশ্বব্যাপী বিলিয়নিয়ারের তালিকায় এ বছরও নাম উঠেছে বাংলাদেশি ব্যবসায়ী মোহাম্মদ আজিজ খানের। বুধবার ফোর্বস বিলিয়নিয়ারদের এ তালিকা প্রকাশ করে। এতে বিশ্বে মোট বিলিয়নিয়ারের সংখ্যা দেখানো হয়েছে ২ হাজার ৭৮১ জন, যা গত বছরের চেয়ে ১৪১ জন বেশি। এর মধ্যে আজিজ খানের অবস্থান ২ হাজার ৫৪৫তম।

ফোর্বসের হিসাবে, ২০২৪ সালে এসে আজিজ খানের মোট সম্পদ মূল্য বেড়ে ১১০ কোটি ডলারে উন্নীত হয়েছে। প্রতি ডলার ১১০ টাকা হিসাবে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১২ হাজার ১০০ কোটি টাকা। গত বছর তাঁর সম্পদ মূল্য ছিল ১ বিলিয়ন ডলার।

অবশ্য বাংলাদেশে থেকে নয়, সিঙ্গাপুরে নিজের প্রতিষ্ঠান সামিটকে তালিকাভুক্ত করার পর ফোর্বসের তালিকায় আজিজ খানের নাম উঠে আসে।

ফোর্বসের তালিকা অনুযায়ী, গত বছর সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় আজিজ খানের অবস্থান ছিল ৪১তম। তবে এ বছর তা ৫০-এ নেমেছে। তবে বুধবার রাত ৯টায় এ প্রতিবেদন লেখার সময় রিয়েল টাইমে বিশ্বের শীর্ষ বিলিয়নিয়ারের তালিকায় আজিজ খানের অবস্থান কিছুটা কমে ২ হাজার ৫৭৯-এ ছিল।

ফোর্বসে ওয়েবসাইটে আজিজ খান বিষয়ে বলা হয়েছে, বাংলাদেশি এ ব্যবসায়ী বর্তমানে সিঙ্গাপুরে ব্যবসা ও বসবাস দুটোই করছেন। তিনি সামিট গ্রুপের চেয়ারম্যান। এ গ্রুপের অধীন কোম্পানিগুলো মূলত বিদ্যুৎ, জ্বালানি, বন্দর, ফাইবার অপটিকস ও রিয়েল এস্টেট খাতে ব্যবসা করছে।

এদিকে ফোবর্সের তালিকায় ২০২৪ সালে বিশ্বের শীর্ষ ধনীর তালিকার এক নম্বরে রয়েছেন ফ্রান্সের ফ্যাশন ও রিটেইল ব্যবসায়ী বার্নাড অ্যান্ড আরন্ডল পরিবার। যাদের মোট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৩৩ বিলিয়ন ডলার, যা গত বছর ছিল ২১১ বিলিয়ন ডলার। দ্বিতীয় অবস্থানে আছেন টেসলা ও স্পেস এক্সের মালিক যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী ইলন মাস্ক। শীর্ষ ই-কমার্স সাইট অ্যামাজনের মালিক যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী জেফ বেজোস ১৯৪ বিলিয়ন ডলারের সম্পদ মূল্য নিয়ে আছেন তৃতীয় অবস্থানে। ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ১৭৭ বিলিয়ন ডলারের সম্পদ মূল্য নিয়ে রয়েছেন চতুর্থ অবস্থানে।

বিনিয়োগ গুরু হিসেবে পরিচিত ওয়ারেন বাফেটের অবস্থান ১৩৩ বিলিয়ন ডলার নিয়ে ষষ্ঠ, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের অবস্থান ১২৮ বিলিয়ন ডলার নিয়ে সপ্তম অবস্থানে।

ভারতের আলোচিত ব্যবসায়ী মুকেশ আম্বানি বিশ্বের শীর্ষ বিলিয়নিয়ারের তালিকায় ৯-এ অবস্থান করছেন। এ বছর তাঁর সম্পদ মূল্য বেড়ে ১১৬ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার