ফেসবুক প্রোফাইল ছবি চুরি ঠেকানোর উপায়

news-image

প্রযুক্তি ডেস্ক : আপনার ফেসবুক প্রোফাইলে দেওয়া ছবিটির পূর্ণ সংস্করণ চাইলে যে কেউই দেখতে পারে আর তা ডাউনলোড করে যে কোনো বাজে উদ্দেশ্যে ব্যবহার করতে পারে। সম্প্রতি প্রোফাইল ছবি সুরক্ষার কৌশল জানিয়েছেন বিশেষজ্ঞরা।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেটের বিশেষজ্ঞরা বলছেন, আপনি যতই আঁটসাঁট তালা দিয়ে ফেসবুক সুরক্ষিত করেন না কেন আপনি আপনার প্রোফাইলের ছবি ও কভার ছবিটি প্রাইভেট বা শুধু নিজের দেখার জন্য নির্ধারণ করে দিতে পারবেন না। ফেসবুকের এই নীতি করার কারণ যাই হোক না কেন ধারণা করা হয়, এর আসল কারণ হচ্ছে আপনার এই ছবি আপনাকে চেনার জন্য বা আপনার আসল অ্যাকাউন্ট কি না তা বুঝতে সাহায্য করে।
সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে এখন অংশ হয়ে গেছে প্রোফাইল ছবি। কিন্তু প্রাইভেসি বা ব্যক্তিগত গোপনীয়তার সুরক্ষার কথা ভেবে আপনার প্রোফাইলের ছবিটিকে আপনি ‘আনক্লিকেবল’ করে দিতে পারেন। এতে ছবিতে ক্লিক করে মূল ছবি পাওয়া যাবে না। এতে আপনার বন্ধুও ছবিতে ক্লিক করে পূর্ণ সংস্করণের ছবি দেখতে পাবে না।
খারাপ খবর হচ্ছে, অনেকের অগোচরেই ফেসবুক সম্প্রতি তাদের প্রাইভেসি সেটিংসে কিছু পরিবর্তন এনেছে। এতে মূল প্রোফাইল ছবিটি যে কারও জন্য সর্বদাই ক্লিক করার সুবিধা দেওয়া হয়েছে। অর্থাৎ বন্ধু ছাড়াও অপরিচিত অনেকেই খুব সহজেই প্রোফাইলের ছবিটি দেখতে পাবে। এর আগে বন্ধু নন এমন অপরিচিতরা কেবল ১৬০ বাই ১৬০ পিক্সেলে প্রোফাইল ছবি দেখার সুযোগ পেত যাতে ছবির মানুষটি পরিচিত কি না তা বোঝা যেত। কিন্তু ওই মাপের ছবি দিয়ে বাজে কোনো উদ্দেশ্যে কাজে লাগানো সুবিধা ছিল কম। কিন্তু এখন ফেসবুক সম্পূর্ণ ছবি দেখার সুযোগ করে দিয়েছে। তবে ফেসবুক কিছু প্রাইভেসি বিষয়ক পূর্ব সতর্কতার সুবিধাও রেখেছে। যেমন ছবি যদি ‘অনলি মি’ করে রাখা যায় তবে অপরিচিত কেউ কেবল ওই প্রোফাইলের ছবিটি দেখতে পাবে কিন্তু ছবির সঙ্গে থাকা লাইক, মন্তব্য বা ছবি সংশ্লিষ্ট তথ্য দেখতে পাবে না। আপনি যদি আপনার প্রোফাইল ছবিটি প্রাইভেট করে রাখতে চান তবে নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার