ফেসবুক কেন আটকে রাখে?

news-image

টিপস ডেস্ক : ফেসবুক ছেড়ে উঠতে পারেন না অনেকেই। কাজের ফাঁকে যেটুকু অবসর পান সেটুকু সময়ই কাটিয়ে দেন ফেসবুকে। কিন্তু ফেসবুকে কী এমন আছে যা এভাবে ধরে রাখতে পারে কাউকে?

গবেষকেরা বলছেন, ‘যখনই কেউ কোনো কাজ থেকে একটু বিশ্রাম নিতে চান তখন তাঁর মস্তিষ্ক যে নেটওয়ার্কে থাকে ফেসবুক চালানোর সময়েও মস্তিষ্ক সেই একই নেটওয়ার্কে চলে আসে।’

গবেষকেরা বলছেন, সামাজিক যোগাযোগের ওয়েবসাইট বা ফেসবুকে মগ্ন থাকার পেছনে রয়েছে মস্তিষ্কের বিশেষ এক ধরনের কার্যকলাপ, যে কারণে মানুষ ফেসবুকেই কাটিয়ে দিচ্ছে অবসরটুকু। অবসর সময়টুকুতে অন্য মানুষের সঙ্গে সামাজিকভাবে যোগাযোগের বিষয়টি নিয়ে মস্তিষ্ক কাজ করে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এই বিষয়টি নিয়ে গবেষণা করেছেন। গবেষণা প্রবন্ধের লেখক ম্যাথু লেব্যারম্যান জানান, মস্তিষ্কের প্রধান একটি প্রক্রিয়া হচ্ছে আমাদের অবসর সময়ে পূর্বপরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগের জন্য প্রস্তুতি নেওয়া। বিশেষ করে শান্ত বা নিরিবিলি সময়ে আমাদের মস্তিষ্ক আমাদের মনকে অন্য মানুষের মনের ওপর দৃষ্টিপাত করতে প্রস্তুত করে বা সামাজিক লেন্সের মধ্য দিয়ে পৃথিবীকে দেখার ক্ষেত্র তৈরি করে।

কগনেটিভ নিউরোসায়েন্স সাময়িকীতে প্রকাশিত হয়েছে গবেষণা সংক্রান্ত নিবন্ধ।

গবেষণায় অংশ নেওয়া স্বেচ্ছাসেবকদের মস্তিষ্কে ফাংশনাল ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং বা এফএমআরআই করে গবেষকেরা দেখেছেন, মস্তিষ্কের ডরসোমেডিয়াল নামক অংশের সামনের করটেক্স সম্ভবত স্বপ্ন দেখা ও বিশ্রামের সময় কিছুটা ঘুরে যায় যাতে সম্প্রতি ঘটে যাওয়া সামাজিক অভিজ্ঞতা ও হালনাগাদগুলো প্রক্রিয়াজাত হয়।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার