ফেসবুক অফিসের সামনে নগ্ন প্রতিবাদ

news-image

অনলাইন ডেস্ক : ফেসবুক এবং ইনস্টাগ্রামে শৈল্পিক নগ্নতা প্রদর্শনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ফেসবুকের প্রধান কার্যালয়ের সামনে নগ্ন হয়ে প্রতিবাদ জানিয়েছেন শতাধিক নারী ও পুরুষ মডেল। রবিবার নিউইয়র্কে জনপ্রিয় এই সামাজিক যোগাযোগমাধ্যমের প্রধান কার্যালয়ের সামনে এ প্রতিবাদ অনুষ্ঠিত হয়।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে বলছে, রবিবার সকালের দিকে প্রতিবাদকারীরা ফেসবুকের কার্যালয়ের সামনের রাস্তায় নগ্ন হয়ে শুয়ে পড়েন। এ সময় তাদের দুই হাতে পুরুষের স্তনবৃন্তের ছবি দেখা যায়। ডান হাত ওপরে তুলে একটি স্তনবৃন্ত প্রদর্শন করছেন এবং অন্যটি দিয়ে নিজের গোপনাঙ্গ ঢেকে রেখেছেন বিক্ষোভকারীরা।

ব্যতিক্রমী এই প্রতিবাদ কর্মসূচি যৌথভাবে আয়োজন করেছে আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোকচিত্রের জন্য সুপরিচিত মার্কিন শিল্পিী স্পেন্সার টুনিক ও ন্যাশনাল কোয়ালিশন অ্যাগেইন্সট সেন্সরশিপ (এনসিএসি) নামের একটি সংস্থা। হ্যাশট্যাগে #উইদ্যনিপল নামে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেছে তারা।

পরে এক বিবৃতিতে বলা হয়েছে, ফেসবুক এবং ইনস্টাগ্রাম নারীদের শৈল্পিক নগ্নতা নিয়ে যে সেন্সরশিপ আরোপ করেছে, এটা তার বিরুদ্ধে চ্যালেঞ্জ। প্রতিবাদকারীরা বলছেন, ফেসবুক এবং ইনস্টাগ্রামে নারীদের স্তনবৃন্ত প্রদর্শনরত শৈল্পিক ছবি দেয়া হলে ব্লক করে দেয় ফেসবুক। কিন্তু পুরুষের এমন ছবির ক্ষেত্রে সেটি করা হয় না।

ফেসবুকের সহযোগী প্রতিষ্ঠান হচ্ছে ইনস্টাগ্রাম। এই দুই প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিবাদকারীদের অভিযোগের ব্যাপারে জানতে যোগাযোগ করেছে সিএনএন। কিন্তু তারা এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

ন্যাশনাল কোয়ালিশন অ্যাগেইন্সট সেন্সরশিপের প্রতিষ্ঠাতা ডন রবার্টসন বলেন, নারীদের শৈল্পিক নগ্ন ছবি পোস্ট করার পর তাদের গ্রুপটি সেন্সর করেছে ফেসবুক। মা দিবসে কবিতার সঙ্গে একটি শৈল্পিক পেইন্টিং জুড়ে দেয়ার পর ওই গ্রুপের অ্যাকাউন্টটি স্থায়ীভাবে ডিজঅ্যাবল করা হয়েছে। সূত্র : সিএনএন

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার