ফেসবুকে প্রেম, দেখা করতে গিয়ে অপহরণের শিকার

news-image

ফেসবুকে প্রেম, দেখা করতে গিয়ে অপহরণের শিকার
নিজস্ব প্রতিবেদক : ঢাকার আশুলিয়া থেকে অপহৃত একজন ভুক্তভোগীকে উদ্ধারসহ অপহরণকারী চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। গ্রেপ্তারকৃতরা হলেন-হাছনারা, অঞ্জনা ভূঁইয়া, মতিউর রহমান, নাজমুল হুদা, সরদার নজরুল ইসলাম, সাব্বির মিয়া, মোছা. জান্নাত ও মোছা. জামিলা ওরফে নুসরাত।

র‌্যাব-৪ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জানা যায়, কয়েকজন দুষ্কৃতকারী একজন ভুক্তভোগীকে আটক করে আপত্তিকর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকিসহ মারধর এবং তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করছে। অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-৪ এর একটি দল রোববার সকাল ৬টার দিকে আশুলিয়ায় অভিযান চালিয়ে অপহৃত ব্যক্তিকে উদ্ধার ও ঘটনায় জড়িত অপহরণ চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পাঁচ-ছয় মাস আগে ফেসবুকে পরিচয় সূত্রে হাছনারার সঙ্গে ভুক্তভোগীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে দেখা করার জন্য আশুলিয়ার বাইপাইল এলাকায় ডেকে নিয়ে যান ভুক্তভোগীকে। পরে কৌশলে তাকে হাছনারার ভাড়া বাসায় নিয়ে আটকে রেখে মারধর করা হয়। এ ছাড়া আপত্তিকর ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকিসহ মেরে ফেলার হুমকি দিয়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

মোজাম্মেল হক বলেন, চক্রটি ভিন্ন ভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে দেশের বিভিন্ন এলাকার সহজ সরল ছেলেদের টার্গেট করে তাদের সঙ্গে কৌশলে সখ্যতা তৈরি পরে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। এরপর দেখা করার কথা বলে বাসায় নিয়ে মারধরসহ আপত্তিকর ভিডিও ধারণ করে হুমকি দিয়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয়।

র‌্যাব জানায়, এই চক্রটির আরও কয়েকজন সদস্য পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে র‌্যাব-৪ কাজ করছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার