ফেসবুকে প্রত্যাখ্যাত হলে

facebookডেস্ক রির্পোট :সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে কারও দিকে বাড়িয়েছেন বন্ধুত্বের হাত? অথবা আকর্ষণীয় কোনো ছবি বা স্ট্যাটাস দিয়েছেন? কিন্তু সাড়া মেলেনি। এমন হলে অনেকেরই কিছুই ভালো লাগে না। কারও কারও সবকিছু অর্থহীনও মনে হতে পারে। এমনকি দেখা দিতে পারে নানা মানসিক সমস্যাও।
সম্প্রতি অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা তাঁদের গবেষণায় এ তথ্য পেয়েছেন। ‘সোশ্যাল ইনফ্লুয়েন্স’ সাময়িকীতে গবেষণা-সংক্রান্ত নিবন্ধটি প্রকাশিত হয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যম কীভাবে আমাদের ওপর প্রভাব ফেলে, তা নিয়ে গবেষকেরা গবেষণা করেছেন। তাতে দেখা গেছে, সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে দ্রুত সাড়া না পেলে অনেকেই হতাশ হয়ে পড়েন। কারও কারও মন একেবারেই ভেঙে যায়। অনেকে বিষণ্নতায়ও ভুগতে পারেন। কারও কাছে সবকিছু অর্থহীনও মনে হতে পারে। পিটিআইয়ে প্রকাশিত প্রতিবেদনে এ খবর জানা গেছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার