ফেসবুকে আর হবে না লাইক প্রতারণা

নিউজ ফিড থেকে স্প্যাম সেকে ফেলতে পদক্ষেপ নিয়েছে ফেসবুক। সঠিক খবরগুলো পাঠকের কাছে গুরুত্বপূর্ণ করে তুলতে বেশ কিছু পরিবর্তন আনছে সামাজিক যোগাযোগের এই ওয়েবসাইটটি।

ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, স্প্যাম লিংকযুক্ত পোস্ট, লাইক-প্রত্যাশী পোস্ট বা একই ধরনের পোস্ট বারবার শেয়ার হওয়া ঠেকাতে পোস্ট ফিল্টার করা হবে।

১০ এপ্রিল ফেসবুকে এই পরিবর্তন আনার কথা এক পোস্টে জানিয়েছেন সফটওয়্যার প্রকৌশলী এরিক ওয়েনস ও পণ্য ব্যবস্থাপক ক্রিস তুরিতজিন।

ফেসবুক কর্তৃপক্ষের ভাষ্য, নিউজ ফিডে পরিবর্তন আনার ফলে ব্যবহারকারীরা সঠিক সময়ে সঠিক খবর পাবেন, যা তাঁদের জন্য গুরুত্বপূর্ণ। এর ফলে স্প্যাম লিংক ও বিরক্তিকর লাইক-ব্যবসার হাত থেকে রক্ষা পাবেন।

ফেসবুকের কর্মকর্তারা জানিয়েছেন, আমরা নিউজ ফিডে বেশ কিছু পরিবর্তন আনতে যাচ্ছি এবং স্প্যাম প্রতিরোধে শক্ত অবস্থানে যাচ্ছি। তবে যারা কোনো বিষয় নিয়ে সঠিক আলোচনার প্ল্যাটফর্ম তৈরি করে তাদের পোস্ট বা পেজে এর কোনো প্রভাব পড়বে না। তবে একই জিনিস বারবার শেয়ার বিষয়টিতেও সচেতন থাকার কথা বলেছেন তাঁরা।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার