ফেসবুকের পর এবার গুগল-ইউটিউবের দিকে চোখ

news-image

ফেসবুকের মতো গুগল ও ইউটিউবেও কিছু সমস্যা রয়েছে বাংলাদেশের। এসব সমস্যা নিরসনে তারানা হালিম উদ্যোগ নেবেন এবং উদ্যোগের অংশ হিসেবে তাদেরও চিঠি পাঠাবেন বলে জানান।

বৃহস্পতিবার তিনি বলেন, পর্যায়ক্রমে সবকিছু করা হবে। তাদেরও চিঠি পাঠানো হবে। চিঠির বিষয়ে তিনি বলেন, গুগল-ইউটিউবকে বাংলাদেশে অ্যাডমিন প্যানেল বসানো, গুগলের অফিস চালু করা, বিতর্কিত তথ্য সরিয়ে নেওয়াসহ সংশ্লিষ্ট বিষয়গুলো চিঠিতে প্রাধান্য পাবে।

সার্চইঞ্জিন গুগল ও ইউটিউবে দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিষয়ে কিছু সমস্যা রয়েছে। কোনও তথ্য কোথাও (বিশেষ করে কোনও ওয়েবসাইটে) প্রকাশ হলে দ্রুত লিংক আকারে গুগলে তা শেয়ার হয়ে যায়। বাংলাদেশ ওই লিংক বন্ধের উদ্যোগ নিলেও তাতে পুরোপুরি সফলতা পায়নি। বিভিন্ন অংশে লিংক থেকেই যায়।

অন্যদিকে ইউটিউবে একবার কোনও ভিডিও আপলোড হলে তা ইউটিউব কর্তৃপক্ষ কখনও সরায় না। এটা তাদের নীতিমালা বিরুদ্ধ বলে জানা যায়। আর এসব নীতিমালার কারণে দেশে বিভিন্ন সময় সমস্যাও হয়েছে। ইউটিউবে কারও ব্যক্তিগত ভিডিও প্রকাশ, বিতর্কিত চলচ্চিত্র আপলোড করার মতো ঘটনা ঘটেছে এবং সেসব নিয়ে দুঃখজনক ঘটনাও ঘটেছে। একটি বিশেষ চলচ্চিত্র প্রকাশের কারণে ইউটিউব বন্ধ রাখার মতো ঘটনাও ঘটেছে। কিন্তু কোনও সমাধানে আসা যায়নি।

গুগল ও ইউটিউব কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করতে পারলে বিদ্যমান সমস্যাগুলোর সমাধান করা সম্ভব হবে বলে মনে করেন তারানা হালিম। তিনি জানান, ডাক ও টেলিযোযোগ বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরে সংশ্লিষ্ট খাতের উন্নয়নে এবং শৃঙ্খলা ফেরাতে কিছু পরিকল্পনা হাতে নিয়েছিলেন। তিনি জানান, এসব উদ্যোগ ওই পরিকল্পনারই অংশ।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার