ফের মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া

news-image

অনলাইন ডেস্ক : ফের ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া। এটি ২০১৭ সালের পর থেকে সবচেয়ে বড় এবং এটি মধ্যম পাল্লার ব্যালিস্টিক মিসাইল (আইআরবিএম) ক্ষেপণাস্ত্র বলে মনে করা হচ্ছে। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

কেন উত্তর কোরিয়া এত বেশি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছেকেন উত্তর কোরিয়া এত বেশি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে
দক্ষিণ কোরিয়ার দাবি, এই ক্ষেপণাস্ত্র নিজেদের পূর্ব উপকূলের দিকে নিক্ষেপ করেছে কিম প্রশাসন। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৫২ মিনিটের দিকে মিসাইলটি নিক্ষেপ করে পিয়ংইয়ং।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রটি ২ হাজার কিলোমিটার পর্যন্ত উচ্চতায় পৌঁছায়। ৩০ মিনিটের জন্য ৮০০ কিলোমিটার দূরত্বে যেতে সক্ষম হয়। পরে এটি জাপান সাগরে পড়ে।

আবারও ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে উ. কোরিয়া: জাপানআবারও ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে উ. কোরিয়া: জাপান
চলতি মাসের এ পর্যন্ত সাতটি মিসাইল ছোড়ার অভিযোগ উঠল উত্তর কোরিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান।

উল্লেখ্য, ব্যালিস্টিক ও পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। তবে নিষেধাজ্ঞা উপেক্ষা করেই একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান