ফের বেড়েছে করতোয়া, ঘাঘট ও ব্রহ্মপুত্রের পানি

news-image

গাইবান্ধা প্রতিনিধি : গত কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির ঢলে গাইবান্ধার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। তিস্তা বাদে বেড়েছে করতোয়া, ঘাঘট নদীসহ ব্রহ্মপুত্র নদের পানি। পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছে গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী, সাদুল্লাপুর ও সুন্দরগঞ্জ উপজেলা। এতে করে পানিবন্দী হয়ে পড়েছে এসব উপজেলার ৫০ হাজারের বেশি মানুষ।

বন্যার কারণে তলিয়ে গেছে রাস্তাঘাট, ফসলি জমি। ভেসে গেছে পুকুর ও মৎস্য প্রকল্পের মাছ। এ অবস্থায় মানুষ গবাদিপশু নিয়ে চরম বিপাকে পড়েছে। বিভিন্ন এলাকায় সংকট দেখা দিয়েছে বিশুদ্ধ পানি, পর্যাপ্ত খাদ্যসামগ্রী ও গো-খাদ্যের। যাতায়াতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জে ভেঙে যাওয়া বাঁধের অংশ দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করে প্লাবিত হচ্ছে আরও নতুন নতুন এলাকা। জলমগ্ন হয়ে চরম ভোগান্তিতে পড়েছে গোবিন্দগঞ্জ পৌরসভার মানুষ। তলিয়ে গেছে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কও। বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভাঙন। নদ-নদীগুলোতে পানি বৃদ্ধি পাওয়ায় ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ।

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মোখলেছুর রহমান বলেন, শুক্রবার বিকেল ৩টায় করতোয়া নদীর পানি গোবিন্দগঞ্জের কাটাখালী পয়েন্টে বিপদ সীমার ১১৬ সেন্টিমিটার উপরে, ঘাঘট নদীর পানি জেলা শহরের নতুন ব্রিজ পয়েন্টে বিপদ সীমার ২৭ সেন্টিমিটার উপরে ও ব্রহ্মপুত্র নদের পানি ফুলছড়িঘাট পয়েন্টে বিপদ সীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। তবে তিস্তা নদীর পানি রংপুরের কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার ৩৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে।

শুক্রবার দুপরে নদ-নদীগুলোতে পানি স্থির ছিল বলে পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ কে এম ইদ্রিশ আলী বলেন, বন্যাকবলিত এলাকাগুলোয় ত্রাণ বিতরণ অব্যাহত আছে। আরও ত্রাণ চেয়ে আবেদন করা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে মানুষ বসবাস শুরু করেছে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ