ফের বৃষ্টির পূর্বাভাস, তীব্র শীত

news-image

নিউজ ডেস্ক : দেশের বেশকিছু অঞ্চলে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকলেও ফের বৃষ্টির পূর্বাভাস পাওয়া গেছে। শৈত্যপ্রবাহ শেষে দুই-তিন দিনের বৃষ্টিতে তাপমাত্রা বাড়তে পারে। তবে এরপর আবারও বেড়ে যাবে শীতের তীব্রতা।

এ প্রসঙ্গে আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম গণমাধ্যমকে জানান, বর্তমানে যে মৃদু থেকে মাঝারি আকারে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, একই স্কেলে তা আরও দুই-একদিন থাকতে পারে। ২৮ জানুয়ারি (মঙ্গলবার) থেকে তাপমাত্রা একটু বাড়বে। আর ২৯ ও ৩০ জানুয়ারির দিকে বৃষ্টি হতে পারে। বৃষ্টির সময় তাপমাত্রা আরও একটু বাড়বে। তবে বৃষ্টি শেষে তাপমাত্রা আবার কমে যাবে। তখন শীতের তীব্রতাও বাড়বে।

এদিকে আবহাওয়া অধিদফতরের শনিবার (২৫ জানুয়ারি) রাতের তথ্যানুযায়ী, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগসহ টাঙ্গাইল, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, বরিশাল, শ্রীমঙ্গল ও রাঙ্গামাটি অঞ্চল সমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ