ফের বাড়তে পারে জ্বালানি তেলের দাম

news-image

নিজস্ব প্রতিবেদক : আবারও বাড়তে পারে জ্বালানি তেলের দাম। তবে গ্রাহক পর্যায়ে যাতে বিরূপ প্রভাব না পড়ে সে বিষয়ে ‘কাজ করছে’ সরকার। বিশেষ করে পরিবহন মালিকদের সঙ্গে আলোচনা করে আগামী জুলাইয়ে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে বলে জ্বানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আজ শুক্রবার সকালে তার বাসভবনে মতবিনিময় সভায় সাংবাদিকদের এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।

দাম বাড়ানোর বিষয়ে জানতে চাইল প্রতিমন্ত্রী নসরুল হামিদ টেলিফোনে আমাদের সময়কে বলেন, ‘আগামী মাসে পরিবহন মালিকদের সঙ্গে আলাপ-আলোচনা করে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে হতে পারে।’

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী। এক মাসের ব্যবধানে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি গড়ে প্রায় ১৬ ডলার বেড়েছে। এ অবস্থায় দেশের বাজারে ডিজেল-অকটেন বিক্রিতে লোকসান গুনতে হিমশিম খাচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

বর্তমানে এ দুটি পণ্য বিক্রিতে বিপিসি দৈনিক লোকসান দিচ্ছে ১০০ কোটি টাকার বেশি। এ অবস্থায় আবার জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে।

প্রসঙ্গত, চলতি মাস থেকে গ্যাসের দাম বাড়িয়েছে সরকার। তবে গণপরিবহনে সিএনজিখাতে দাম না বাড়ানোর কারণে মানুষের মধ্যে তুলনামূলক কম বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে। গণপরিবহনে ভাড়া নিয়ে যে নৈরাজ্য তৈরী হয় সেটা হতে পারেনি। ধারণা করা হচ্ছে, এবার গণপরিবহন মালিকদের সঙ্গে আলোচনা করে ভাড়া নির্ধারণ ও তেলের দাম সমন্বয় বা বাড়ানোর কাজটি একই সঙ্গে করা হবে।

দেশে বর্তমানে ডিজেল বিক্রি হচ্ছে লিটারপ্রতি ৮০ টাকায়। এছাড়া অকটেন বিক্রি হচ্ছে ৮৯ টাকায়।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান