ফের বাড়ছে তিস্তা-ধরলার পানি, দেখা দিয়েছে বন্যা

news-image

লালমনিরহাট প্রতিনিধি : উজানের পাহাড়ি ঢল ও ভারি বর্ষণে লালমনিরহাট সংলগ্ন তিস্তা, সানিয়াজান ও ধরলা নদীর পানি আবারও বৃদ্ধি পেয়েছে। বর্তমানে তিস্তা নদীর পানি বিপদসীমার ৭ সেন্টিমিটার ও ধরলা নদীর পানি বিপদসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি বৃদ্ধির ফলে তলিয়ে গেছে বিদ্যালয় ও পানিবন্দি হয়ে পড়েছে তিস্তা, সানিয়াজান ও ধরলা পাড়ের প্রায় ৮ হাজার পরিবার। তাদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে।

হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল বলেন, পানি বৃদ্ধির ফলে তিস্তা ও সানিয়াজান নদীর তীরবর্তী এলাকায় পানিবন্দি পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে। চর গড্ডিমারী এলাকায় অবস্থিত চর গড্ডিমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি বিদ্যালয়ে পানি ওঠায় বন্ধ ঘোষণা করা হয়েছে। যে সংখ্যক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে, সেই তুলনায় ত্রাণ বরাদ্দ পাচ্ছি না। প্রতিদিন ত্রাণের জন্য লোকজন ইউনিয়ন পরিষদে ভীর করছেন।

পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া পয়েন্টের নির্বাহী প্রকৌশলী আসফা-উদ-দৌল্লা বলেন, গত কয়েকদিন ধরে তিস্তার পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। কিন্তু হঠাৎ বুধবার ভোর থেকে আবারও পানি বাড়তে থাকে। বিকাল ৩টায় পানি বিপদসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান