ফের নামল বৃষ্টি, ডিএল ম্যাথডে এগিয়ে সাকিবরাই

news-image

ক্রীড়া প্রতিবেদক : হোবার্টে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল দীর্ঘ সময় ধরেই। সেই ‍বৃষ্টির মাত্রা বেড়েছে, তাতে বন্ধ রাখতে হয়েছে খেলাও। হোবার্টের ঘড়ির কাঁটা বিকেল ৫ টা ৫২ মিনিটের ঘরে পৌঁছাতেই কেঁদে ওঠে আকাশ। ঠিক বাংলাদেশের ব্যাটিং ইনিংসের ৯.৩ ওভারের সময় যেমন করে এসেছিল। বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচ টম কুপারের নেদারল্যান্ডস ডিএলএসে অবশ্য বেশ পিছিয়ে।

এবার বৃষ্টি নেমেছে ডাচদের ব্যাটিং ইনিংসের ১২.৫ ওভারের মাথায়। ডাচদের সংগ্রহ মাত্র ৬৬ রান। হারিয়ে বসে আছে ছয়টি উইকেট। কিন্তু এসময়ে পার স্কোর প্রয়োজন ছিল ৯৮। বৃষ্টির কারণে খেলা যদি শুরু না হতো, তবে বাংলাদেশকে ৩২ রানে বিজয়ী ঘোষণা করা হতো।

তবে স্থানীয় সময় ৬ টা ১ মিনিটের প্রতিবেদন অনুযায়ী বৃষ্টি থেমেছে। চার মিনিট পরেই মাঠে গড়াবে বল। বৃষ্টি নামার দুই বল আগেই পেসার হাসান মাহমুদের বলে বোল্ড হন প্রিঙ্গেল।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান