ফের ঘরের মাঠে মেসি-এমবাপ্পেদের হার

news-image

স্পোর্টস ডেস্ক : লিগ ওয়ানে টানা দুই ম্যাচে হার দেখল পিএসজি। তাও আবার ঘরের মাঠে। এবার আন্তর্জাতিক বিরতি থেকে ফেরার ম্যাচে পরাজয় বরণ করল পিএসজি। লিওঁর বিপক্ষে ১-০ গোলে হেরে গেলেন লিওনেল মেসি-কিলিয়ান এমবাপ্পেরা। এর আগে ঘরের মাঠেই রেনের বিপক্ষে ২-০ গোলে হেরেছিল প্যারিসের দলটি।

খেলার দ্বিতীয়ার্ধে একাদশ মিনিটে এগিয়ে যায় লিওঁ। ডান দিক থেকে সতীর্থের দূরের পোস্টে বাড়ানো পাস পেয়ে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন বার্কোলা। তার কাছাকাছি থাকলেও চোট কাটিয়ে ফেরা পিএসজি ডিফেন্ডার আশরাফ হাকিমি ধীরগতির কারণে কোনোরকম চ্যালেঞ্জই জানাতে পারেননি।

লিগে দুই হারেও ২৯ রাউন্ড শেষে ২১ জয় ও ৩ ড্রয়ে ৬৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে পিএসজি। সমান ৬০ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে যথাক্রম লঁস ও মার্সেই। ২৯ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে লিওঁ।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার