ফের কর্মচঞ্চল বেনাপোল

news-image

বেনাপোল প্রতিনিধি : টানা ৭২ ঘন্টা বন্ধ থাকার পর আজ রোববার আবারও সচল হলো দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল। সকাল থেকে ভারতের সঙ্গে শুরু হয়েছে আমদানি-রফতানি বাণিজ্য। এতে বন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্য।

গত বৃহস্পতিবার শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী, শুক্রবার সাপ্তাহিক ছুটি ও শনিবার পবিত্র শবে বরাতের ছুটি থাকায় বন্ধ ছিল বেনাপোল বন্দরের বাণিজ্যিক কার্যক্রম। টানা ৩ দিন পণ্য খালাস বন্ধ থাকায় সরকারের প্রায় ১০০ কোটি টাকা রাজস্ব আয় পিছিয়েছে। বন্দরেও জমেছিল পণ্যজট।

এদিকে আমদানি, রফতানি শুরু হওয়ায় বেনাপোল বন্দরে আবারো কর্মব্যস্ততা ফিরেছে। পণ্য খালাসে ব্যস্ত সময় পার করছেন বাণিজ্যের সাথে সংশিষ্ট ব্যবসায়ীসহ বন্দর, কাস্টমসের কর্মকর্তা, কর্মচারী ও বন্দর শ্রমিকেরা।

বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, টানা তিন দিন বন্ধ থাকার পর রোববার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম শুরু হয়েছে। ব্যবসায়ীরা যাতে বন্দর থেকে দ্রুত পণ্য খালাস করতে পারেন সে বিষয়ে সংশিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে প্রায় ৬ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি, ২শ ট্রাকের মত রফতানি ও বন্দর থেকে ৫শ ট্রাক পণ্য খালাস হয়। আমদানি পণ্য থেকে প্রতিদিন সরকারের রাজস্ব আয় হয় প্রায় ৫০ কোটি টাকা। আমদানি, রফতানি গতিশীল রাখতে বেনাপোল বন্দরে সপ্তাহে ৭ দিন ২৪ ঘন্টা বাণিজ্য সেবার কথা থাকলেও সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির দিন বন্ধ থাকে আমদানি, রফতানি ও পণ্য খালাস কার্যক্রম।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার