ফেরার ইঙ্গিত দিয়ে তামিমের ৬ মাস বিরতি

news-image

ক্রীড়া প্রতিবেদক : আগামী ৬ মাস টি-টোয়েন্টি খেলতে চান না বলে জানিয়েছেন ক্রিকেটার তামিম ইকবাল। আজ বৃহস্পতিবার চট্টগ্রামে দলীয় অনুশীলনের আগে এমনটাই জানিয়েছেন তিনি।

তামিম বলেন, ‘শেষ কয়েক দিন ধরে আপনারা সবাই জানেন যে আমার টি-টোয়েন্টি ক্যারিয়ার নিয়ে আলোচনা হচ্ছে। আমার কাছে মনে হয় প্রথমেই আমি একটা জিনিস বলি আমার সঙ্গে শেষ কয়েক দিন ধরে বিভিন্নভাবে অনেক জায়গায় বৈঠক হয়েছে। সভাপতি, জালাল ভাই ও কাজী এনাম ভাইদের সঙ্গে।’

তিনি বলেন. ‘উনারা অবশ্যই চাচ্ছেন- আমি চালিয়ে যাই অন্তত বিশ্বকাপ পর্যন্ত। আমার ব্যাপারটা আলাদা ছিল। এখন দুজন মিলে যেটা ভালো হয় ওই সিদ্ধান্ত নিয়েছি। আগামী ছয় মাস আমি টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে ভাবছি না। এই কয়েক মাস আমার পুরো ফোকাস টেস্ট ও ওয়ানডেতে থাকবে।’

দেশসেরা এই ওপেনার বলেন, ‘টি-টোয়েন্টির বিষয়টা হলো- ছয় মাস আন্তর্জাতিক টি-টোয়েন্টি নিয়ে ভাববো না। আশা করি, এই ছয় মাসে তরুণরা এত ভালো খেলবে-আমার আর প্রয়োজন পড়বে না। তারপরও ছয় মাস পর আল্লাহ মাফ করুক যদি এমন সময় আসে ক্রিকেট বোর্ড, সিলেক্টর বা টিম ম্যানেজম্যান্ট যদি মনে করে আমাকে দরকার। আমিও যদি রেডি থাকি। তখন আবার এটা নিয়ে আলাপ হবে। কিন্তু এই ছয় মাস ভাবছি না।’

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান