ফেনীর মুহুরী নদীর বাঁধ ভেঙে ৪ গ্রাম প্লাবিত

news-image

ফেনী প্রতিনিধি : ফেনীর ফুলগাজী উপজেলায় অতিবৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে।

রোববার (১৮ সেপ্টেম্বর) মধ্যরাতে দৌলতপুর গ্রামের দুইটি স্থানে বাঁধ ভেঙে উপজেলার ফুলগাজী সদর ইউনিয়নের চারটি গ্রাম প্লাবিত হয়েছে।

ফুলগাজী ও পরশুরামে মুহুরী নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৮০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মাঠের ফসল, পুকুরের মাছ, ঘরবাড়ি আর এলাকার রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে। ফেনী-পরশুরাম সড়কের ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এক ফুট পরিমাণ পানি উঠেছে। ফুলগাজী ব্রিজের উত্তর পাশে দারুল উলুম মাদরাসার ওপর দিয়ে ফেনী-পরশুরাম সড়ক পানিতে থইথই করছে।

উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও স্থানীয় সূত্র জানায়, রোববার রাতে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল মুহুরী নদীর ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর দৌলতপুর অংশের দুইটি স্থানে বেড়িবাঁধ ভেঙে গেছে। এতে ওই ইউনিয়নের উত্তর দৌলতপুর, দক্ষিণ দৌলতপুর, ঘনিয়ামোড়া ও বৈরাগপুর গ্রাম প্লাবিত হয়েছে।

ফুলগাজী ইউনিয়নের চেয়ারম্যান মো. সেলিম বলেন, পানির তোড়ে মুহুরী নদীর বেড়িবাঁধ ভেঙে যায়। এতে আমার ইউনিয়নের চারটি গ্রামে পানি প্রবেশ করেছে। ড্রেনের মুখ খোলা থাকায় মুহুরী নদীর পানির সঙ্গে বাজারের ময়লা-আবর্জনাও ছড়িয়ে-ছিটিয়ে পড়েছে। প্রতিবছর এভাবে বন্যার পানি এসে আমাদের মতো ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত করছে।

ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর আলীম বলেন, মুহুরী নদীর বেড়িবাঁধের দুইটি স্থানে ভাঙনের ফলে সদর ইউনিয়নের চারটি গ্রাম প্লাবিত হয়েছে। বিষয়টি সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে। মাঠের ফসল, পুকুরের মাছ, ঘরবাড়ি আর এলাকার রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে।

পাউবোর ফেনী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন বলেন, রাতে পানির প্রবাহ বেশি ছিল। সকালে মুহুরী নদীর পানি বিপৎসীমার ৮০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। উজানে বৃষ্টি না হলে পানি দ্রুত নেমে যাবে। বিষয়টি সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে।

তিনি জানান, পানি উন্নয়ন বোর্ড ক্ষতিগ্রস্ত বাঁধ এলাকা পরিদর্শন করে মেরামতের ব্যবস্থা নেবে। পানি একটু কমলেই মেরামতের কাজ শুরু করা হবে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান