ফেইসবুকে অ্যাকাউন্ট ছাড়াই মেসেঞ্জার ব্যবহারের সুযোগ

news-image

প্রযুক্তি ডেস্ক : ফেইসবুকে অ্যাকাউন্ট না থাকলেও মেসেঞ্জার ব্যবহারের সুযোগ চালু করেছে ফেইসবুক কর্তৃপক্ষ। ফলে যেকোনো মোবাইল ব্যবহারকারী বার্তা বিনিময়ের এই জনপ্রিয় অ্যাপটি ব্যবহার করতে পারবেন। নতুন এ সুবিধা চালুর জন্য অ্যাপটিতে যোগ করা হয়েছে ‘নট অন ফেইসবুক?’ অপশন সুবিধা। এতে ক্লিক করে মোবাইল নম্বর এবং নিজের ছবি দিয়ে বন্ধুদের সঙ্গে বার্তা বিনিময় করা যাবে। আর ফেইসবুকে অ্যাকাউন্ট থাকা ব্যক্তিরা আগের মতোই ‘লগ ইন উইথ ফেইসবুক’ অপশন কাজে লাগিয়ে অ্যাপটি ব্যবহার করতে পারবেন। ফেইসবুক ব্যবহারকারীদের গণ্ডি পেরিয়ে আরো বেশি মানুষের কাছে মেসেঞ্জার অ্যাপটি পৌঁছে দেওয়ার পাশাপাশি অ্যাপটিকে স্বতন্ত্র প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠা করতে এ উদ্যোগ নিয়েছে ফেইসবুক কর্তৃপক্ষ।

বছরের শুরু থেকেই অ্যাপটির ব্যবহারকারী বৃদ্ধি করতে নানা ধরনের উদ্যোগ নিয়েছে ফেইসবুক। মার্চে অ্যাপটিতে অন্য প্রতিষ্ঠানের তৈরি (থার্ড পার্টি) অ্যাপ যোগের ঘোষণা দেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। বার্তা বিনিময়ের জন্য তৈরি হলেও পরবর্তী সময়ে এতে ভিডিও কল করার সুবিধা চালু করে ফেইসবুক কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার