ফুসফুসের ক্যানসার ধরা যাবে সহজে

news-image

প্রযুক্তি ডেস্ক : ফুসফুসের ক্যানসার শনাক্ত করার সহজতর পদ্ধতি উদ্ভাবনের দাবি করেছেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা। উইস্টার ইনস্টিটিউটের বিজ্ঞানীদের দাবি, রক্তে এমন এক প্রোটিনের খোঁজ তাঁরা পেয়েছেন, যা দিয়ে প্রচলিত পদ্ধতির চেয়ে নিখুঁতভাবে এই ক্যানসার শনাক্ত করা যাবে। খবর আইএএনএসের।

গবেষকদের দাবি, যদি বৃহত্তর পরিসরে পরীক্ষাটি যথাযথভাবে করার বিষয়ে নিশ্চিত হওয়া যায়, পরবর্তী সময়ে সহজ রক্ত পরীক্ষার মাধ্যমে ফুসফুসের ক্যানসার ধরা যাবে। অনলাইনভিত্তিক সাময়িকী অনকোটারগেট-এ এই গবেষণাবিষয়ক নিবন্ধ প্রকাশিত হয়েছে।

নিবন্ধের লেখক কুইহং হোয়ান দাবি করেন, ফুসফুসের ক্যানসার শনাক্ত করতে কম্পিউটার পরিচালিত যে টমোগ্রাফি (সিটি) স্ক্যান করা হয়ে থাকে, এটাকে উন্নত পর্যায়ে নিয়ে পরীক্ষা করার বিষয়টি যদি আরও নিখুঁত করা যায়, তাহলে কম ব্যয়ে, কম কসরতে ও অধিক নিখুঁতভাবে ক্যানসার শনাক্ত করা যাবে।

গবেষকেরা এই গবেষণার জন্য টিউমার কোষে পাওয়া ক্যানসার টেসটিস অ্যান্টিজেনসের (সিটিএএস) ওপর গুরুত্ব দেন, যা রক্তে ছড়িয়ে যায়। গবেষকেরা ১১৬ ধরনের সিটিএএস নিয়ে গবেষণা করে একেএপি ৪ নামের একটি প্রোটিন শনাক্ত করেন।

রোগীর রক্ত পরীক্ষা করে এই প্রোটিনের উপস্থিতি রয়েছে কি না, তা বের করে ক্যানসার নির্ণয় করা যায়।

গবেষকেরা দাবি করেছেন, আমরা যা ভেবেছিলাম, এর চেয়েও ভালো ফল পেয়েছি। ক্যানসার শনাক্ত করার সময় এই প্রোটিনটি বায়োমেকার হিসেবে যথেষ্ট কার্যকর। এখন বড় ধরনের পরীক্ষা করে এ ব্যাপারে আরও নিশ্চিত হওয়া প্রয়োজন।

নারী ও পুরুষের মধ্যে ক্যানসারে আক্রান্ত হয়ে যত রোগী মারা যায়, এর মধ্যে ফুসফুসের ক্যানসারে আক্রান্ত রোগী হার বেশি।

ফুসফুস ক্যানসার সহজে শনাক্ত করতে গবেষকেরা ৮০০ রোগীর নমুনা নিয়ে আরও গবেষণা শুরু করেছেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার