ফুল দেওয়া নিয়ে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষ, বাসে আগুন

news-image

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু-গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব উদ্দিনের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে। এতে ইট-পাটকেলের আঘাতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়।

পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব উদ্দিন দলীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলা পরিষদে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিতে যান। এ সময় কিশোরগঞ্জ-২ আসনের বর্তমান সংসদ সদস্য নূর মোহাম্মদের সমর্থকরা লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় উভয় পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ায় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরে পুলিশ টিয়ার গ্যাস সেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

পরে দুপুর ১২টার দিকে পাকুন্দিয়া-মির্জাপুর সড়কে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রনে আনে। তবে এর আগেই বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। এতে কেউ হতাহত হয়নি।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান জানান, ফুল দেওয়াকে কেন্দ্র করে বর্তমান ও সাবেক সংসদ সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ৯ জন আহত হয়েছে। সংঘর্ষের এক পর্যায়ে উত্তেজিত জনতা বাসে আগুন দেয়। পুলিশ দুই রাউন্ড টিয়ার গ্যাসসের ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান