ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবির অভিযানে মাদকদ্রব্য সহ ১ জন আটক

news-image

ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধ : দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি নিয়মিত মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ান ২৯ বিজিবির অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান এর দিকনির্দেশনায় নিয়মিত সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বড়গ্রাম বিওপির একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ একজন মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়।

আজ বুধবার ২১ অক্টোবর ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ বড় গ্রাম বিওপি কতৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ৩০ পিস সহ একজন আসামি আটক করতে সক্ষম হয়।

আটককৃত আসামী হলেন নামঃ মোঃ আব্দুল হামিদ (৫৫) ,পিতাঃ মৃতঃ শমসের আলী,গ্রামঃ দক্ষিণ বংশীপুর,পোঃ কমলপুর,থানাঃ কোতোয়ালি ,জেলাঃ দিনাজপুর
আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালের সিজার মূল্য ২৪০০/- চব্বিশ শত টাকা মাত্র)

ব্যাটালিয়ান ২৯ বিজিবি অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান ২১ অক্টোবর বিকেলে প্রেস ব্রিফিং এ তিনি বলেন আটককৃত মাদক কারবারিকে মাদকদ্রব্য সহ থানায় হস্তান্তর করা হবে।

ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ বিজিবি আওতাধীন সীমান্তবর্তী এলাকায় নিয়মিত চোরা চালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও বিজিবি কর্তৃক ধারাবাহিকভাবে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানী মালামাল জব্দ এবং সংশ্লিষ্ট আসামীদের আটক কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর আচরণে সংযম চায় সম্পাদক পরিষদ

ন্যায্য জলবায়ু অর্থায়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়াচ্ছে সরকার

লন্ডনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ, গ্রেপ্তার ১৩৯

শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ১,৯২৯ জন

মিরপুরে নাশকতার অভিযোগে আ.লীগ-ছাত্রলীগের ১১ জন আটক

চার দিন বন্ধ সামিটের এলএনজি টার্মিনাল, কমবে গ্যাসের চাপ

অক্টোবরে রেমিট্যান্স বেড়েছে ১২ শতাংশ

তাহসিফ হত্যা: তরুণী দিশার ৪ দিনের রিমান্ড

নবীনগরে যুব দিবস পালিত, ঋণ ও সনদ বিতরণ

ঢাকায় ৩২ বাসরুটের পরিকল্পনা, আজ চালু হচ্ছে ৬টি

বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৪ সমুদ্রবন্দরে সতর্কসংকেত