ফুলপুরে অন্তঃসত্ত্বা নারীকে কুপিয়ে হত্যা, ঘাতক স্বামী আটক

news-image

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুরে পারিবারিক কলহের জের ধরে অন্তঃসত্ত্বা স্ত্রী রোজিনা খাতুন (৩০) কে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আনারুলের (৩৬) বিরুদ্ধে। গতকাল বুধবার রাত আনুমানিক ১টার দিকে উপজেলার পয়ারী ইউনিয়নের আমলিতলা গ্রামে এই হত্যার ঘটনা ঘটেছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘাতক স্বামী আনারুলের (৩৬) সঙ্গে দীর্ঘদিন ধরে তার স্ত্রী রোজিনা খাতুনের (৩০) পারিবারিক কলহ চলছিল। গতকাল বুধবার রাত অনুমান ১ টার দিকে স্বামী-স্ত্রীর মাঝে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া ও কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী আনারুল তার অন্তঃসত্ত্বা স্ত্রী ও তিন সন্তানের জননী রোজিনা খাতুনকে দা দিয়ে কুপিয়ে মারাত্বক আহত করে উঠানে ফেলে রাখে। সঙ্গে সঙ্গে লোক মারফতে সংবাদ পেয়ে রোজিনার মা রোকেয়া মেয়ের বাড়ি গিয়ে নাতী মীমের সহযোগিতায় রোজিনাকে উদ্ধার করে ফুলপুর উপজেল স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

রোজিনার মা রোকেয়া জানান, তার নাতী মীম তাকে মোবাইলে সবকিছু জানানোর পর দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। সেখানে যাওয়ার পর তার দিকেও তেড়ে আসে আনারুল। পরে কোনমতে রোজিনাকে নিয়ে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক রোজিনাকে মৃত ঘোষণা করেন।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রাত অনুমান ৪:৩০ ঘটিকার সময় আমি ও ডিউটিরত কিলো অফিসার এসআই বকুল সাহা সঙ্গীয় ফোর্স সহ হাসপাতালে উপস্থিত হয়ে একজন মৃত মহিলার লাশ দেখতে পাই। যার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে রক্ত মাখা দা, কাপড়-চোপড়, রক্ত মাখা মাটি সহ অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। ঘাতক স্বামী আনারুলকে গ্রেপ্তার করা হয়েছে। লাশের সুরতহাল পূর্বক ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার