ফুলকপি দিয়েই তৈরি করুন সুস্বাদু পায়েস

news-image

লাইফস্টাইল ডেস্ক : মিষ্টিজাতীয় খাবারের ভেতরে পায়েসের কদর সব সময়ই বেশি। দুধ, চিনি, সুগন্ধী চাল দিয়ে পায়েস তৈরি করাই প্রচলিত রেসিপি। এর বাইরেও তৈরি করা যায় সুস্বাদু পায়েস। যেমন ধরুন পরিচিত সবজি ফুলকপি দিয়েই তৈরি করতে পারেন মজাদার পায়েস। রইলো রেসিপি-

উপকরণ : ফুলকপি ১টি, দুধ ১ লিটার, ঘি ৫০০ গ্রাম, চিনি ২৫০ গ্রাম, এলাচ ৪টি, লবঙ্গ ২টি, ঘি ভাজার জন্য।

প্রণালি : ছোট ছোট করে ফুলকপি কেটে নিন। কড়াইয়ে ঘি ভালো করে গরম করে নিভু আঁচে ফুলকপির টুকরো দিন। এ বার সেগুলো হালকা করে ভেজে তুলে রাখুন। দুধ জ্বাল দিয়ে তার মধ্যে ভাজা কপি ও চিনি মিশিয়ে নাড়তে থাকুন। লবঙ্গ ও এলাচ আধভাঙা করে পায়েসের মধ্যে দিয়ে দিন। সেটা অল্প আঁচে বসিয়ে রাখুন। পায়েস ঘন হয়ে এলে নামিয়ে ঠান্ডা করে দিন। উপর থেকে কাঠবাদাম কুচি ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার