ফুটবল খেলা দেখতে গিয়ে হুড়োহুড়ি, প্রাণ গেল ৬ জনের

news-image

অনলাইন ডেস্ক : ক্যামেরুনে ফুটবল খেলা দেখতে গিয়ে পদদলিত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। আফ্রিকা কাপ অব নেশন্সের একটি ম্যাচের আগে স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ভিডিও ফুটেজে দেখা গেছে, ফুটবল অনুরাগীরা রাজধানী ইয়াউন্ডের কাছাকাছি ওই স্টেডিয়ামে প্রবেশের জন্য হুড়োহুড়ি শুরু করেন।এ সময় ওই হতাহতের ঘটনা ঘটে।

ক্যামেরুনের মধ্যাঞ্চলের গভর্নর নাসেরি পল বিয়ার বরাতে এপি নিউজ জানিয়েছে, এ ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে পারে। আরেক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকজন শিশু পদদলিত হয়ে জ্ঞান হারিয়েছে।

নেশন্স কাপের ম্যাচ আয়োজন করা ওই স্টেডিয়ামের ধারণক্ষমতা ৬০ হাজার। তবে করোনার কারণে ধারণক্ষমতার ৮০ শতাংশের বেশি দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। আয়োজক কর্তৃপক্ষ জানায়, প্রায় ৫০ হাজার দর্শক স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করেন।

আফ্রিকান ফুটবল কনফেডারেশন এক বিবৃতিতে বলেছে, তারা ঘটনাটি সম্পর্কে অনুসন্ধান করে বিস্তারিত জানার চেষ্টা করছে। তবে এ ঘটনা সত্ত্বেও ক্যামেরুন ও কমোরসের মধ্যকার খেলাটি চলেছে, যেখানে স্বাগতিক ক্যামেরুন ২-১ গোলে বিজয়ী হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান