ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে কাজ হারালেন মিয়া খলিফা

news-image

বিনোদন ডেস্ক : ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে ফিলিস্তিনকে সমর্থন জানানোয় একটি ব্যবসায়িক চুক্তি হাতছাড়া হয়েছে প্রাক্তন নীল সিনেমার জগতের তারকা মিয়া খলিফার। ইসরায়েল-ফিলিস্তিনের যুদ্ধে শুরু থেকেই ফিলিস্তিনের পক্ষে আওয়াজ তুলেছিলেন এই তারকা। সেটাই যেন তাকে বিপাকে ফেলল।

রেডিওর সঞ্চালক এবং বিখ্যাত কানাডিয়ান সম্প্রচারক টড শাপিরোর সঙ্গে ব্যবসা নিয়ে একটি চুক্তি হওয়ার কথা ছিল মিয়া খলিফার। কিন্তু প্রাক্তন এই পর্ন অভিনেত্রী লাগাতার ফিলিস্তিনিদের সমর্থনে টুইটারে (এক্স) বার্তা প্রকাশ করে যাওয়ায় তার সঙ্গে সব সম্পর্ক ভেঙে ব্যবসায়িক চুক্তিটি বাতিল করেছেন কমেডিয়ান টড শাপিরো।

গত শনিবার থেকে উত্তপ্ত পরিস্থিতি মধ্যপ্রাচ্যের দুই দেশ ইসরায়েল ও ফিলিস্তিনে। সংঘাতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে দুই দেশের ১৫০০’র বেশি মানুষ। এমন অবস্থায় টুইটারে ফিলিস্তিনের পক্ষে বেশ সরব ছিলেন মিয়া। একের পর এক পোস্ট করে গেছেন তাদের সমর্থনে।

মিয়া খলিফা টুইট করে লেখেন, ফিলিস্তিনের অবস্থা দেখার পরও আপনি যদি তাদের সাপোর্ট না করেন, ‘তাহলে আপনি বর্ণবাদের উল্টো দিকে রয়েছেন। আর এটা ঠিক ইতিহাস প্রমাণ করে দেবে।’ অন্য একটি টুইট করে লেখেন, ‘কেউ প্লিজ ফিলিস্তিনে বিপ্লবীদের বলুন, তাদের ফোন ঘুরিয়ে হরিজন্টালভাবে ভিডিও করতে।’

মিয়ার এসব কর্মকাণ্ডের তার উপর ক্ষুব্ধ হন কানাডিয়ান সম্প্রচারক টড শাপিরো। এক টুইটবার্তায় তিনি লেখেন, ‘কী ভয়ংকর একটা টুইট মিয়া খালিফা। এসব দেখে তোমাকে এখনই বরখাস্ত করা হলো। জাস্ট অসহ্য একেবারে। দয়া করে একটু মানুষ হও। তুমি মৃত্যু, ধর্ষণ, মারামারি, বন্দি বানানো এগুলোকে সমর্থন করছ! কোনো ভাষা নেই। এই কঠিন সময় মানুষ হিসেবে আমদের একে অন্যের পাশে থাকা উচিত। ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাতে তুমি মানুষের মতো মানুষ হও।’

কানাডিয়ান এই সম্প্রচারকের টুইটের অবশ্য জবাব দিয়েছেন মিয়া খলিফা। অভিনেত্রী জানিয়েছেন, তার কাছে ভিডিও আছে। কেউ যেন চাপ না নেয়। ইতিহাস প্রমাণ করবে যে, কীভাবে তারা বর্ণবাদের হাত থেকে উদ্ধার করেছিল নিজেদের।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান