ফিলিপাইনে অগ্নিকাণ্ডে শিশুসহ ৮ জনের মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : ফিলিপাইনের রাজধানী ম্যানিলার কাছে বেশ কয়েকটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৮০টি ঘর পুড়ে গেছে। সোমবারের এ ঘটনায় আটজনের মৃত্যুর খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

কুইজন সিটির একটি বাড়ির দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।

ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা গ্রেগ বিচাইদি সংবাদমাধ্যমকে বলেন, ‘আগুন নেভাতে প্রায় দুই ঘণ্টা সময় লেগেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সেজন্য আটকে পড়াদের বের করা সম্ভব হয়নি। দগ্ধ হয়ে ছয় শিশু মারা গেছে।’ তবে তাদের বয়স প্রকাশ করেনি কর্তৃপক্ষ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান