ফিরলেন গুরবাজ-জাজাই, বৃষ্টিতে খেলা বন্ধ

news-image

স্পোর্টস ডেস্ক : টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে আফগানিস্তানের ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও হযরতুল্লাহ জাজাইকে আউট করেছেন পেসার তাসকিন আহমেদ। এরপর বৃষ্টিতে খেলা আপাতত বন্ধ আছে।

আফগানিস্তান ৭.২ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৯ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা ইব্রাহিম জাদরান ও মোহাম্মদ নবী ১১ করে রান যোগ করেছেন। এর আগে গুরবাজ ৮ ও জাজাই ৪ রান করে আউট হয়েছেন।

সিলেটে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ২ উইকেটে জিতেছে বাংলাদেশ। এবার স্বাগতিকদের সামনে আফগানদের বিপক্ষে প্রথম টি-২০ সিরিজ জয়ের সুযোগ

বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকা এই ম্যাচে বাংলাদেশ একাদশে দুই পরিবর্তন এসেছে। ওপেনার রনি তালুকদারের জায়গায় খেলছেন আফিফ হোসেন। পেসার শরিফুলকে বিশ্রাম দিয়ে নেওয়া হয়েছে হাসান মাহমুদকে। আফগানিস্তানের একাদশে ঢুকেছেন পেসার ওফাদার মোহাম্মদ।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, আফিফ হোসেন, নাজমুল শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারি, মেহেদি মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: হযরতুল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, কারিম জানাত, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, আজমতুল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর, ওয়ফার মোহাম্মদ, ফজলহক ফারুকি।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান