ফিরছেন সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকরা

news-image

টেকনাফ প্রতিনিধি : বৈরী আবহাওয়ার কারণে নৌযান চলাচল বন্ধ থাকায় সেন্টমার্টিনে আটকে পড়া তিন শতাধিক পর্যটক টেকনাফে ফিরছেন।

মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে ১৪টি ট্রলারে করে তারা সেন্টমার্টিন থেকে টেকনাফের উদ্দেশে রওনা করেন। এর মধ্য সকাল সাড়ে ১০টার দিকে ৫০ জনের যাত্রীবাহী একটি ট্রলার পৌরসভার কায়ুকখালী ঘাটে পৌঁছায়।

সেন্টমার্টিন কোস্ট গার্ড স্টেশন কর্মকর্তা তারেক আহমেদ বলেন, ‘আবহাওয়া ভালো থাকায় মঙ্গলবার সকাল থেকে দ্বীপে আটকা পড়া পর্যটকরা ফিরতে শুরু করেছেন। এর আগে নৌযান চলাচল বন্ধ থাকায় ভ্রমণে গিয়ে সেন্টমার্টিনে আটকা পড়েন তিন শতাধিক পর্যটক। তারা যাতে ঠিকভাবে টেকনাফ পৌঁছাতে পারেন সেই বিষয়ে কাজ চলছে।’
সেন্টমার্টিন বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, ‘মঙ্গলবার সকাল ৭টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ১৪টি ট্রলারে চারশ’র বেশি মানুষ সেন্টমার্টিন ছেড়েছেন। তার মধ্য তিনশ’ পর্যটক ছিলেন। যারা বৈরী আবহাওয়ার কারণে দ্বীপে দুই দিন ধরে আটকা ছিলেন।’

এদিকে, গাজীপুর থেকে আসা পর্যটক মাহমুদুল হাসান বলেন, ‘আবহাওয়া খারাপ থাকায় সোমবার কোনো বোট ছাড়েনি। এতে অনেকেই দ্বীপ থেকে ফিরতে পারেননি। আমার মতো যারা চাকরিজীবী তাদের জন্য বিপদ। অফিস থেকে ছুটি নিয়ে এসেছিলাম। কিন্তু সময় মতো ঢাকায় পৌঁছাতে পারলাম না। আর এখানে আটকে পড়ার কারণে খরচও বেশি হয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান