ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষেই ব্রাজিল, আর্জেন্টিনার উন্নতি

news-image

স্পোর্টস ডেস্ক : ফিফা র‌্যাংকিংয়ে নিজেদের শীর্ষস্থান মজবুত করল ব্রাজিল। আগের দ্বিতীয়স্থানেই রয়েছে বেলজিয়াম। তবে উন্নতি করে তিনে উঠে এসেছে আর্জেন্টিনা।

কাতার বিশ্বকাপে ৩২ দল চূড়ান্ত হওয়ার পর র‌্যাংকিং প্রকাশ করেছে ফিফা। যেখানে ২৮০টি ম্যাচের সমীকরণ শেষে এই ফলাফল দেওয়া হলো।

মেসির আর্জেন্টিনার উন্নতিতে একধাপ নেমে গেছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। স্পেন একধাপ উন্নতি করে ছয়ে উঠেছে। তবে ছয় থেকে সাতে নেমে গেছে বিশ্বকাপে জায়গা না পাওয়া ইতালি। নেদারল্যান্ডস ১০ থেকে দুইধাপ এগিয়ে আটে উঠেছে। পর্তুগালের একধাপ অবনতি হয়ে নয়ে নেমেছে। আর ১১ থেকে শীর্ষ দশে এসেছে ডেনমার্ক।

র‌্যাংকিংয়ে প্রকাশিত শীর্ষ ১০ দল: ব্রাজিল, বেলজিয়াম, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, স্পেন, ইতালি, নেদারল্যান্ডস, পর্তুগাল ও ডেনমার্ক।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান