ফিনল্যান্ডের অর্থনীতি ধসিয়ে দিয়েছে অ্যাপল

542c503d79ec52a7a06490aefc4bf80c-1413230684-md-finlandpmAlexander_Stubbআন্তর্জাতিক ডেস্ক :একটি দেশের পুরো অর্থনীতি ধসিয়ে দেওয়ার বড় অভিযোগ এখন মার্কিন প্রতিষ্ঠান অ্যাপলের ঘাড়ে। ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী আলেকজান্ডার স্টাব অ্যাপলের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, আইফোন ফিনল্যান্ডের স্মার্টফোন কোম্পানি নকিয়া ও আইপ্যাড দেশটির কাগজ শিল্পকে ধ্বংস করেছে। হাফিংটন পোস্টের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

এক সময় ফিনল্যান্ডের বড় দুটি শিল্প খাত ছিল কাগজ শিল্প ও স্মার্টফোন নির্মাণ শিল্প। ২০০৭ সালে প্রথম আইফোনফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর অভিযোগ, আইফোনই ধসিয়ে দিয়েছে নকিয়াকে

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর অভিযোগ, আইফোনই ধসিয়ে দিয়েছে নকিয়াকে

 

বাজারে আসার আগপর্যন্ত ফিনল্যান্ডের গর্ব ছিল নকিয়া। আইফোন বাজারে আসার পর থেকেই ধীরে ধীরে নকিয়ার জনপ্রিয়তা কমতে থাকে। এ বছরের এপ্রিল মাসে মাইক্রোসফট কর্তৃপক্ষ ৭২০ কোটি মার্কিন ডলারে নকিয়াকে কিনে নেয় এবং কর্মী ছাঁটাই করতে শুরু করে। এ বছরের জুলাইয়ে নকিয়ার সাড়ে ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট।

এদিকে গত আগস্টে ব্লুমবার্গ বিজনেস উইকের এক প্রতিবেদনে বলা হয়, নতুন প্রযুক্তির ব্যবহার বাড়তে থাকায় ফিনল্যান্ডভিত্তিক নকিয়ার স্মার্টফোন শিল্প ও কাগজ শিল্প ধসে যেতে শুরু করে। 

এ বছরের জুন মাসে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী স্টাব ফিনল্যান্ডের সব কাজ ছিনিয়ে নিয়ে অর্থনৈতিক ধসের জন্য অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবসকে দায়ী করেন। প্রসঙ্গত, ২০১১ সালের ৫ অক্টোবর মারা যান স্টিভ জবস।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার