ফিটনেস : ব্যায়ামে তাড়াহুড়া ভালো নয়

news-image

লাইফস্টাইল ডেস্ক : শরীর গঠনের জন্য ব্যায়ামের বিকল্প নেই। শক্তসমর্থ শরীর চাইলে তো বেশি বেশি ব্যায়াম করতে হবে। আর এখানেই বিপত্তি। অনেকেই দ্রুত পেটানো শরীর পেতে ইচ্ছা তো ব্যায়াম শুরু করে। সময়ের দিকে খেয়াল না রেখে ঘণ্টার পর ঘণ্টা ব্যায়াম করে চলে। ভাবটা এমনই, কিছুদিনেই তৈরি করে ফেলব শক্তসমর্থ শরীর। তারা কখনোই মনে করে না যে অতিরিক্ত ব্যায়াম উল্টো ফল বয়ে আনতে পারে। অথচ এটাই স্বাভাবিক। ব্যায়ামের মাত্রা বেশি হয়ে গেলেই বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। আবার ব্যায়ামের উপকরণের ভুল ব্যবহারে সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত ব্যায়ামের ফলে কী সমস্যা হতে পারে, তা একটু জেনে নেওয়া যাক।

শরীরের সংযোগস্থলে ব্যথা
অতিরিক্ত ব্যায়ামের ফলে শরীরের বিভিন্ন সংযোগস্থলে ব্যথা হয়। এ কারণে একজন ব্যায়াম বিশেষজ্ঞের অধীন ব্যায়াম করা উচিত। বিশেষজ্ঞের অভাবে ব্যায়ামের ভুল পদ্ধতির কারণেও সংযোগস্থলে ব্যথা হতে পারে।

ঘুমের সমস্যা
ব্যায়াম ভালো ঘুমের সহায়ক। আবার এটাও ঠিক যে অতিরিক্ত ব্যায়ামের ফলে স্বাভাবিক ঘুমের ব্যাঘাত হতে পারে।

ঘন ঘন অসুস্থতা
ব্যায়ামের প্রকৃত উদ্দেশ্য শরীরের সুস্থতা। শরীরকে সতেজ রাখা। কিন্তু সেই ব্যায়াম যদি অতিরিক্ত হয়ে যায়, তাহলে উল্টো ঘটনা ঘটা স্বাভাবিক। অতিরিক্ত ব্যায়ামের অর্থই হচ্ছে অসুস্থতাকে আমন্ত্রণ জানানো। ব্যায়াম করায় দুই ধরনের ব্যথা হয়। যখন প্রথম ব্যায়াম করা হয়, তখন শরীরের বিভিন্ন অংশে ব্যথা হয়। এটা খারাপ কিছু নয় বরং ভালো লক্ষণ। আরেকটি ব্যথা হয় অতিরিক্ত ব্যায়ামের ফলে। এটি ভালো লক্ষণ নয়।

মন্থরতা
ব্যায়ামে শরীরে যেখানে চনমনে ভাব আসার কথা, অতিরিক্ত ব্যায়ামের ফলে সেখানে মন্থরতা দেখা দিতে পারে। চলাফেরায় সেই চনমনে ভাব এবং গতির অভাব দেখা দেয়।

ব্যর্থতা
সাফল্যের জন্য পরিশ্রমের বিকল্প নেই। যত বেশি অনুশীলন তত বেশি সাফল্য। সেই পরিশ্রম যদি অতিরিক্ত হয়ে যায়, তাহলে তা কিন্তু আপনাকে ব্যর্থতার দিকে এগিয়ে দিতে পারে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার