ফায়ারফক্স ফোনে চলবে অ্যান্ড্রয়েড অ্যাপ

news-image

টিপস ডেস্ক : ২৫ ডলারের স্মার্টফোন দিয়ে স্মার্টফোন বাজারে প্রবেশ করেছিল মোজিলা। মূলত নিজস্ব ফায়ারফক্স অপারেটিং সিস্টেমকে জনপ্রিয় করতেই এই উদ্যোগ নিয়েছিল মোজিলা। তবে কাঙ্ক্ষিত সাড়া পেতে ব্যর্থ হয় প্রতিষ্ঠানটি।

আর তাই এবার নতুন পরিকল্পনা হাতে নিয়েছে মোজিলা ফাউন্ডেশন। ২৫ ডলারের স্বল্পমূল্যের স্মার্টফোনের পরিবর্তে এবার মানসম্মত স্মার্টফোন তৈরির দিকে ঝুঁকছে এই প্রতিষ্ঠান। এক্ষেত্রে স্মার্টফোনের মূল্যও হবে বেশি। নতুন এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে 'ইগনাইট'।

মোজিলার প্রধান নির্বাহী ক্রিস বেয়ার্ডের পাঠানো অভ্যন্তরীণ এক ইমেইলের সূত্র ধরে এই খবর প্রকাশ করেছে সিনেট। মূলত স্মার্টফোন বাজারে শক্ত অবস্থান দখল করতে কী করা উচিত, সে বিষয়েই কথা বলা হয়েছে এই ইমেইলে। তার মতে, কম মূল্যের স্মার্টফোনের পরিবর্তে স্মার্টফোনে এমন কিছু যোগ করতে হবে যার ফলে মানুষ ব্যবহার করতে বাধ্য হবে।

আর এই পরিকল্পনার অংশ হিসেবে ফায়ারফক্স ওএস চালিত স্মার্টফোনে অ্যান্ড্রয়েড অ্যাপ সাপোর্ট যুক্ত করার পরিকল্পনাও করছে মোজিলা। এই সুবিধা যুক্ত করা হলে ফায়ারফক্স ওএস ভিত্তিক স্মার্টফোন জনপ্রিয়তা পেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার