ফাইভ-জি চালু করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

news-image

অনলাইন ডেস্ক : দেশে দ্রুত সময়ের মধ্যে ফাইভ-জি সেবা চালু করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি ফোর-জি সেবাকেও আরও শক্তিশালী করতে বলেছেন তিনি।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) এক বৈঠকে এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে হওয়া বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সভাপতির দায়িত্ব পালন করেন তিনি।

বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে জানান, সকল সরকারি হাসপাতালে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে একনেকে অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী। বেসরকারি হাসপাতালগুলোতেও একই বিষয়ে নজর দেয়ার নির্দেশনাও দিয়েছেন।

তারা আরও জানান, দেশের বিভিন্ন খাতে ভর্তুকি দেয়া থেকে সরে আসতেও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভর্তুকি দেয়া থেকে সরে আসার জন্য কৌশল বের করার পরামর্শও দেন তিনি।

এছাড়া দ্বিতীয় বঙ্গবন্ধু স্যাটেলাইট চালু করার জন্য দ্রুত উদ্যোগ নিতেও একনেকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী