ফাইনালে ভারত

স্পোর্টস ডেস্ক : থাইল্যান্ডকে ৭৪ রানের বড় ব্যবধানে হারিয়ে চলমান নারী এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিল ভারত। আসরটির প্রথম সেমিফাইনালে ব্যাটে-বলে দারুণ করে ম্যাচ সেরা হন ভারতের শেফালি ভার্মা।

আজ বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা ভারত নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান করে। জবাবে ৯ উইকেট হারিয়ে ৭৪ রানে শেষ হয় থাইল্যান্ডের ইনিংস।

১৪৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের তোপের মুখে পড়ে থাই ব্যাটাররা। সর্বোচ্চ ২১ রান করে করেন অধিনায়ক নারউয়েমল চাইওয়াই ও নাত্তায় বুছাত্থাম।

ভারতীয় বোলার দীপ্তি শর্মা সর্বোচ্চ ৩টি উইকেট পান। রাজেশ্বরী গায়কড় ২টি উইকেট দখল করেন।

টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার ভার্মার ২৮ বলে ৪২ ও অধিনায়ক হারমানপ্রীত কৌরের ৩০ বলে ৩৬ রানে ভর করে ভালো সংগ্রহ পায় ভারত। এছাড়া ২৭ রান করেন জেমিমা রদ্রিগেস।

থাই বোলার সোরন্নারিন তিপ্পোচ ৩টি উইকেট পান।

আগামী ১৫ অক্টোবর একই ভেন্যুতে ফাইনাল অনুষ্ঠিত হবে।

আজ আরেক সেমিতে খেলছে পাকিস্তান ও শ্রীলংকা। জয়ী দল ভারতের মুখোমখি হবে শিরোপা নির্ধারণী ম্যাচে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান